Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঝালকাঠির ভাসমান পেয়ারার বাজার পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

Advertisement

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১১:৩৮ এএম

ঝালকাঠির ভাসমান পেয়ারার বাজার পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

পেয়ারা বাগান পরিদর্শনের সময় উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

Advertisement

ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলীর ভাসমান পেয়ারার বাজার ও পেয়ারা বাগান পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

রোববার (৯ আগস্ট) সকাল ৯টায় স্ত্রী ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে তিনি ঝালকাঠির ভীমরুলী এলাকার ভাসমান পেয়ারার বাজার ও বিভিন্ন পেয়ারা বাগান ঘুরে দেখেন। এ সময় তিনি স্থানীয় পেয়ারা চাষি ও বাগান মালিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাছ থেকে পেয়ারা চাষ, উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ে বিভিন্ন তথ্য জানেন।

পরিদর্শন শেষে রাষ্ট্রদূত জানান, ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার বাজার তাকে মুগ্ধ করেছে। এখানকার বাজারের কর্মচাঞ্চল্য, কৃষকদের পরিশ্রম এবং উৎপাদিত পেয়ারার গুণগত মানও তাকে আকৃষ্ট করেছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উষ্ণ ও ক্রান্তীয় অঞ্চলেও পেয়ারা চাষ হয়ে থাকে। দেশটির ফ্লোরিডা, হাওয়াই ও ক্যালিফোর্নিয়ার কিছু এলাকায় সীমিত পরিসরে পেয়ারা উৎপাদন করা হয়। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বাজারে পেয়ারা রপ্তানির সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে তিনি তার দেশের সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান।

ভীমরুলীর ভাসমান পেয়ারার বাজার বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী কৃষিভিত্তিক পর্যটনকেন্দ্র। রাষ্ট্রদূতের এ পরিদর্শন স্থানীয় পেয়ারা চাষিদের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে বলে জানিয়েছেন বাগান মালিকরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুর্যোগমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

দুর্যোগমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশে ব্রিটিশ বিশ্ববিদ্যালয় স্থাপনে আগ্রহ, যা বললেন মাহদী আমিন

বাংলাদেশে ব্রিটিশ বিশ্ববিদ্যালয় স্থাপনে আগ্রহ, যা বললেন মাহদী আমিন

চাপের মুখেও নৈতিক অবস্থান থেকে সরে আসেননি খামেনি: সাবেক ব্রিটিশ কূটনীতিক

চাপের মুখেও নৈতিক অবস্থান থেকে সরে আসেননি খামেনি: সাবেক ব্রিটিশ কূটনীতিক

শহীদ জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি: ড. জিয়াউদ্দিন

শহীদ জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি: ড. জিয়াউদ্দিন

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে থাকার অঙ্গীকার যুক্তরাজ্যের

স্পিকারের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে থাকার অঙ্গীকার যুক্তরাজ্যের

যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ

যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ

আরও পড়ুন

সাবেক সার্জেন্ট বেলায়েতের তিন বছরের কারাদণ্ড, পরোয়ানা জারি

সাবেক সার্জেন্ট বেলায়েতের তিন বছরের কারাদণ্ড, পরোয়ানা জারি

সার সংকটের পর এবার বৃষ্টিতে সর্বনাশ, ডুবল আগাম আলু-ফুলকপি

সার সংকটের পর এবার বৃষ্টিতে সর্বনাশ, ডুবল আগাম আলু-ফুলকপি

ঋণের বোঝা সইতে পারলেন না পুলিন

ঋণের বোঝা সইতে পারলেন না পুলিন

আত্মহত্যার নাটক সাজিয়েও পার পেলেন না স্বামী

আত্মহত্যার নাটক সাজিয়েও পার পেলেন না স্বামী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম