Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

ফের নাফ নদী থেকে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

Advertisement

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৫:৪০ পিএম

ফের নাফ নদী থেকে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

Advertisement

কক্সবাজারের টেকনাফের ওপারে মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে নাফ নদী ও বঙ্গোপসাগর সংলগ্ন এলাকা থেকে ফের ৩ জন জেলেসহ একটি ট্রলার ধরে নিয়ে গেছে মিয়ানমার বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।

শনিবার (৮ আগস্ট) দুপুরের দিকে টেকনাফের শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদ্বীয়ার নাফ নদী ও বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। 

আটক জেলেরা হলেন- টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকার লেড়ু মিয়ার ছেলে জসিম উদ্দিন এবং একই এলাকার মমতাজ মিয়ার ছেলে মোহাম্মদ ইসমাইল এবং  আইয়ুবের ছেলে হারুন। ১ দিন অতিবাহিত হলেও এখনো তাদের ফেরত দেয়নি আরাকান আর্মি। 

শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া নৌঘাট কমিটির সভাপতি আব্দুল গণি জানান, শনিবার দুপুরের দিকে নাফ নদীর মোহনায় জেলেরা মাছ ধরছিল। এ সময় আরাকান আর্মির সদস্যরা স্পিডবোট নিয়ে এসে ট্রলারসহ তিন জেলেকে ধরে নিয়ে যায়।

তিনি আরও জানান, নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ শিকার করা জেলেদের জন্য আরাকান আর্মি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং আতঙ্কের কারণ হয়ে পড়েছে। কারণ আরাকান আর্মি সুযোগ পেলেই স্পিডবোটে এসে অস্ত্রের মুখে জিম্মি করে জেলেদের ধরে নিয়ে যায়। আমরা সরকারে কাছে দাবি করছি, নাফ নদীর জলসীমায় জেলেদের নিরাপত্তার জন্য বয়া বা জলসীমানা চিহ্ন বসানো হয়। বর্তমানে জলসীমানায় চিহ্ন না থাকায় অধিকাংশ জেলে স্রোতের টানে সীমানা অতিক্রম করলে আরকান আর্মিরা এসে ধরে নিয়ে যায়; যা আটক জেলেদের বেলায় হয়েছে। 

এ ঘটনার বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম অনীক চৌধুরী বলেন, নাইক্ষ্যংদ্বীয়ার নাফ নদী ও বঙ্গোপসাগর সংলগ্ন মিয়ানমার সীমান্ত থেকে আরাকান আর্মির সদস্যরা একটি ট্রলারসহ ৩ জন জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি জেনেছি। আরাকান আর্মি ধরে নিয়ে যাওয়ার সময় আরও ২ জন জেলে পালিয়ে চলে আসতে পেরেছেন বলেও স্থানীয়রা জানিয়েছেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম