বিদ্যুৎস্পর্শে বিএনপি নেতার মৃত্যু
Advertisement
কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৭:৪১ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের আনোয়ারায় বিদ্যুৎস্পর্শে জামাল হোসেন (৪৯) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
শনিবার (৮ আগস্ট) দিনগত রাত ১টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের দক্ষিণ তৈলারদ্বীপ গ্রামের পাতুলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত জামাল হোসেন ওই এলাকার আলী আহমদের ছেলে। তিনি আনোয়ারা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ছিলেন।
স্থানীয়রা জানান, রাতে জামালের চাচাতো ভাই মো. মুজিবের টিনশেড ঘরে আগুন লাগে। এ সময় জামাল নিজের ঘরের আইপিএসের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দিন জামাল হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, জামালের এক মেয়ে ও দুই ছেলে আছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

-6a7866fe5d751.jpg)