Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মেঘনা নদীতে মিলল নারীসহ ২ জনের লাশ

Advertisement

Icon

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৭:৫৯ পিএম

মেঘনা নদীতে মিলল নারীসহ ২ জনের লাশ

ফাইল ছবি

Advertisement

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত এক নারী ও যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। লাশ দুটির পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

রোববার (৯ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের চর রমজানবেগ গ্রামসংলগ্ন নদী থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া নারীর বয়স আনুমানিক ৩৫ বছর এবং পুরুষের বয়স প্রায় ৪৫ বছর। লাশ দুটির শরীরে পচন ধরেছে। 

নারীর দুই পা রশি দিয়ে বাঁধা অবস্থায় পাওয়ায় ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের ধারণা, প্রায় এক সপ্তাহ আগে ওই নারী ও পুরুষকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। তবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা, সে বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত কোনো তথ্য জানায়নি। 

গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে। নারীর দুই পা রশি দিয়ে বাঁধা অবস্থায় ছিল। পুরুষের লাশেও পচন ধরেছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাঁশঝাড়ে মিলল দর্জির লাশ

বাঁশঝাড়ে মিলল দর্জির লাশ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে বাস, নিহত ৩

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে বাস, নিহত ৩

খুলনায় গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

খুলনায় গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

হিমছড়ি সৈকতে নেমে নিখোঁজ আরও ১ জনের লাশ উদ্ধার

হিমছড়ি সৈকতে নেমে নিখোঁজ আরও ১ জনের লাশ উদ্ধার

নিখোঁজের ৪০ ঘণ্টা পর বিল থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

নিখোঁজের ৪০ ঘণ্টা পর বিল থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

মা ইলিশ রক্ষা অভিযানে ৮৭ জেলে আটক, ৮০ লাখ মিটার জাল জব্দ

মা ইলিশ রক্ষা অভিযানে ৮৭ জেলে আটক, ৮০ লাখ মিটার জাল জব্দ

আরও পড়ুন

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

ঝুঁকিতে প্রাণ-প্রকৃতি: পর্ব-১ তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম