Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দিনাজপুর শিক্ষা বোর্ডে পাশের হার ৫৮.০৫, এগিয়ে মেয়েরা

Advertisement

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০১:০৬ পিএম

দিনাজপুর শিক্ষা বোর্ডে পাশের হার ৫৮.০৫, এগিয়ে মেয়েরা

এবার মেয়েদের পাশের হার ৬৩ দশমিক ০১ শতাংশ এবং ছেলেদের ৫৩ দশমিক ৩৩ শতাংশ।

Advertisement

দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় পাশের হার ৫৮ দশমিক ০৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৬৩৯ জন। গত বছরের তুলনায় এবার পাশের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। পাশাপাশি পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা।

সোমবার (১০ আগস্ট) দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন জানান, চলতি বছরের এসএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এক লাখ ৮৩ হাজার ৬৯৪ পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে এক লাখ চার হাজার ৯২৫ জন। পাশের হার ৫৮ দশমিক ০৫ শতাংশ।

বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে পাশের হার ৭৩ দশমিক ২৯ শতাংশ, মানবিক বিভাগে ৩৮ দশমিক ৭৫ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে পাশের হার ৫৯ দশমিক ২২ শতাংশ।

দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার গত বছরের তুলনায় পাশের হার কমেছে। গত বছর এ বোর্ডে পাশের হার ছিল ৬৭ দশমিক ০৩ শতাংশ। একইভাবে কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১৫ হাজার ৬২ জন। এবার পেয়েছে ১৩ হাজার ৬৩৯ জন।

পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। এবার মেয়েদের পাশের হার ৬৩ দশমিক ০১ শতাংশ এবং ছেলেদের ৫৩ দশমিক ৩৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ১৫২ মেয়ে এবং ৫ হাজার ৪৮৭ ছেলে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের দুই হাজার ৮১৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো পরীক্ষার্থী পাশ করতে পারেনি। অন্যদিকে শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হিলিতে হামলায় এসএসসি পরীক্ষার্থীসহ আহত ৪, বসতবাড়িতে ভাঙচুর-লুটপাট

হিলিতে হামলায় এসএসসি পরীক্ষার্থীসহ আহত ৪, বসতবাড়িতে ভাঙচুর-লুটপাট

বিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

দিনাজপুরে বাবা-মা-ছেলের অ্যানথ্রাক্স শনাক্ত, উদ্বিগ্ন স্থানীয়রা

দিনাজপুরে বাবা-মা-ছেলের অ্যানথ্রাক্স শনাক্ত, উদ্বিগ্ন স্থানীয়রা

মোটরসাইকেলের কাগজপত্র পরীক্ষা করতে গিয়ে মিলল ৪ রাউন্ড গুলিসহ পিস্তল

মোটরসাইকেলের কাগজপত্র পরীক্ষা করতে গিয়ে মিলল ৪ রাউন্ড গুলিসহ পিস্তল

দিনাজপুরে শিশুর লাশ উদ্ধার, মা-সহ গ্রেফতার ৩

দিনাজপুরে শিশুর লাশ উদ্ধার, মা-সহ গ্রেফতার ৩

বুকে সাহস থাকলে দেশে আসেন, দেখেন মানুষ গ্রহণ করে না প্রত্যাখ্যান করে: সমাজকল্যাণমন্ত্রী

বুকে সাহস থাকলে দেশে আসেন, দেখেন মানুষ গ্রহণ করে না প্রত্যাখ্যান করে: সমাজকল্যাণমন্ত্রী

আরও পড়ুন

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

ময়মনসিংহে বাসচাপায় নিহত ৭ জনের দাফন সম্পন্ন

ময়মনসিংহে বাসচাপায় নিহত ৭ জনের দাফন সম্পন্ন

ফারাক্কা চুক্তি জিয়াউর রহমানের পথ অনুসরণ করে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ফারাক্কা চুক্তি জিয়াউর রহমানের পথ অনুসরণ করে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

নাসিক নির্বাচন অংশ নিতে পারলে আইভিই হতে পারেন গেম চেঞ্জার

অংশ নিতে পারলে আইভিই হতে পারেন গেম চেঞ্জার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম