পার্বতীপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ভবের বাজার এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ভোররাতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) ভোর ৪টার দিকে আগুন দিয়ে পালিয়ে যায় তারা।
ব্যাংকের নৈশপ্রহরী যোগেন বাবু জানান, ভোররাতে চার-পাঁচজনের একটি দল বাইরে থেকে ব্যাংক শাখায় আগুন দিয়ে পালিয়ে যায়। তাদের সবার মুখ বাঁধা ছিল। তিনি চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন জড়ো হয়ে আগুন নিভিয়ে ফেলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, নৈশপ্রহরীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ বিষয়ে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করা হলে স্টেশন থেকে জানানো হয়, তাদের কোনো গাড়ি সেখানে যায়নি।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, তিনি ভোরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এটি নাশকতার অংশ কিনা—জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি এখনো স্পষ্ট নয়, তবে আগুনে ব্যাংকের কিছু বৈদ্যুতিক তার পুড়ে গেছে।
