Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মানুষের পাশে দাঁড়াতে সর্বাত্মক চেষ্টা করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

Icon

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পিএম

মানুষের পাশে দাঁড়াতে সর্বাত্মক চেষ্টা করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন

Advertisement

সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বর্তমান সরকার দেশের মানুষের সেবা করার যে দায়িত্ব নিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই ধারাবাহিকতায় সরকার যত দ্রুত ও যত বেশি সম্ভব মানুষের পাশে সাহায্য-সহযোগিতা এবং সুযোগ-সুবিধা নিয়ে দাঁড়াতে সর্বাত্মক চেষ্টা করছেন।

শুক্রবার বিকালে দিনাজপুরের বিরামপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও সাইকেল এবং ২ হাজার ৫০০ কৃষকের মাঝে সার বিতরণকালে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, আজ আমরা তাদের পাশে দাঁড়িয়েছি—যাদের ছেলেমেয়েরা পড়াশোনা করতে কষ্ট পাচ্ছে। বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের সেলাইমেশিন বা অন্যান্য কাজের উপকরণ দিয়ে সহযোগিতা করা হচ্ছে। যেসব শিশু অর্থাভাবে পড়াশোনা করতে পারছে না, তাদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, তাদের আবাসন সমস্যার সমাধানে ঘরবাড়ি তৈরি করে দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে। আপনাদের চাহিদা অনেক থাকলেও আমাদের এবং সরকারের কিছু আর্থিক সীমাবদ্ধতা রয়েছে। সেই কারণে আপনাদের সব চাহিদা একসঙ্গে পূরণ করা সম্ভব হয়ে ওঠে না। তবে আমরা প্রতি মাসেই কোনো না কোনোভাবে সরকারের পক্ষ থেকে আপনাদের পাশে বিভিন্ন ধরনের সহায়তা পৌঁছে দেওয়ার নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডিসি অফিসের গেটসহ ৪ স্থানে ককটেল বিস্ফোরণের দাবি গুজব বলছে পুলিশ

ডিসি অফিসের গেটসহ ৪ স্থানে ককটেল বিস্ফোরণের দাবি গুজব বলছে পুলিশ

কমেছে দেশি পেঁয়াজের দাম, খুশি ক্রেতারা

কমেছে দেশি পেঁয়াজের দাম, খুশি ক্রেতারা

গোর-এ শহীদ ময়দানে ইজতেমা, জুমার নামাজে লাখো মুসল্লির ঢল

গোর-এ শহীদ ময়দানে ইজতেমা, জুমার নামাজে লাখো মুসল্লির ঢল

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

পাশে বসেছিলেন, ট্রেন আসতেই দৌড়ে গিয়ে লাইনে মাথা দিলেন শিক্ষিকা

পাশে বসেছিলেন, ট্রেন আসতেই দৌড়ে গিয়ে লাইনে মাথা দিলেন শিক্ষিকা

এইচএসসিতে দিনাজপুর শিক্ষা বোর্ডে ৪৯ প্রতিষ্ঠানের পাশ করেনি কেউ

এইচএসসিতে দিনাজপুর শিক্ষা বোর্ডে ৪৯ প্রতিষ্ঠানের পাশ করেনি কেউ

আরও পড়ুন

সাবেক এমপি সেলিম ওসমানকে ধরতে ডিবির অভিযান

সাবেক এমপি সেলিম ওসমানকে ধরতে ডিবির অভিযান

মানুষের পাশে দাঁড়াতে সর্বাত্মক চেষ্টা করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

মানুষের পাশে দাঁড়াতে সর্বাত্মক চেষ্টা করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

ঝড়ে ঘর ভাঙে, তবু সিডরে হারানো মেয়ের অপেক্ষায় ১৯ বছর ধরে বেড়িবাঁধে মা

ঝড়ে ঘর ভাঙে, তবু সিডরে হারানো মেয়ের অপেক্ষায় ১৯ বছর ধরে বেড়িবাঁধে মা

মজলিসের খাবার খেয়ে ৩০০ জনের বেশি অসুস্থ

মজলিসের খাবার খেয়ে ৩০০ জনের বেশি অসুস্থ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম