Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাদ্রাসাছাত্রীদের উত্ত্যক্ত করা নিয়ে দুপক্ষের সংঘর্ষে কিশোর নিহত

Advertisement

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১০:৪০ পিএম

মাদ্রাসাছাত্রীদের উত্ত্যক্ত করা নিয়ে দুপক্ষের সংঘর্ষে কিশোর নিহত

Advertisement

ফরিদপুরের ভাঙ্গায় দুপক্ষের সংঘর্ষে সানি বেপারী (২০) নামে এক কিশোর নিহত ও ১২ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে পৌরসভার কৈডুবী সদরদী গ্রামে এ ঘটনা ঘটে।

আহত যাদের নাম জানা গেছে তারা হলেন-সবুজ বেপারী, মনির বেপারী, আরাফাত হোসেন, শাবানা বেগম, আতিয়ার বেপারী। পুলিশ ও স্থানীয়রা তাদের ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

একই এলাকার বশার মাতুব্বরের ছেলে জিহাদ মাতুব্বর হযরত ফাতেমাতুজ যোহরা (রাযি.) মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদের বেশ কিছুদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। সোমবার সকালে মাদ্রাসার মোহতামিম মুফতি মনির বেপারী এ ঘটনার প্রতিবাদ করেন। এর সূত্র ধরে বশার মাতুব্বর তার অনুসারীদের নিয়ে মোহতামিম মনির বেপারীর লোকজনের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।

এতে উভয়পক্ষে ১২ জন আহত হন। স্থানীয়রা তাদের ভাঙ্গা হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তাদের মধ্যে গুরুতর ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আর সানি বেপারীকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার প্রত্যক্ষদর্শী আছমত মাতুব্বর জানান, মাদ্রাসার শিক্ষার্থীদের বিরক্ত করার প্রতিবাদে সোমবার দুপুরে দুইপক্ষের লোকজনের মধ্যে প্রথমে হাতাহাতি হয়। সে সময় আমি উভয়পক্ষকে শান্ত করে যার যার বাড়িতে ফিরিয়ে দেই। এর ঘন্টাব্যাপী পর উভয়পক্ষের মধ্যে পুনরায় দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়।

এ ব্যাপারে ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান জানান, মাদ্রাসার শিক্ষার্থীদের বিরক্ত করার প্রতিবাদে দুইপক্ষের সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১১

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১১

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

ট্রেনের ধাক্কায় স্বপ্ন থেমে গেল ফরহাদের

ট্রেনের ধাক্কায় স্বপ্ন থেমে গেল ফরহাদের

ভাঙ্গায় প্রতিমা বিসর্জন নিয়ে সংঘর্ষ, আহত ১০

ভাঙ্গায় প্রতিমা বিসর্জন নিয়ে সংঘর্ষ, আহত ১০

হানিট্র্যাপে ফেলে ব্যবসায়ীকে মারধর, আটকে রাখার অভিযোগ

হানিট্র্যাপে ফেলে ব্যবসায়ীকে মারধর, আটকে রাখার অভিযোগ

দুই ‘জিনের বাদশা’ গ্রেফতার

দুই ‘জিনের বাদশা’ গ্রেফতার

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম