নাঙ্গলকোটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
Advertisement
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৯:২১ পিএম
নাঙ্গলকোটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার নাঙ্গলকোটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে আসন্ন ১৫ আগস্টকে সামনে রেখে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিকালে উপজেলার ঢালুয়া বাজারে এ মিছিল অনুষ্ঠিত হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকালে উপজেলার সাবেক চেয়ারম্যান নাজমুল হাসান ভূঁইয়া বাছিরের ছোট ভাই হাসান খোরশেদ ফরহাদের নেতৃত্বে প্রায় শতাধিক নেতাকর্মী ঢালুয়া বাজারের বিভিন্ন অলিগলি ও সড়কে মিছিল করেন। মিছিল চলাকালে তারা বিভিন্ন স্লোগান দেন এবং বাজার এলাকার আনাচে-কানাচে ঘুরে প্রদর্শনমূলক শোডাউন করেন।
পরে মিছিলটি ঢালুয়া উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীদের স্লোগানে পুরো এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
মিছিল চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি থেকে সরাসরি (লাইভ) সম্প্রচার করা হয়। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
নাঙ্গলকোট থানার ওসি শাহিনুর আলম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। মিছিলে জড়িত অন্যদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

-6a7c8de95a18c.jpg)