Logo
Logo
×

Advertisement

সারাদেশ

স্বামীর বিশেষ অঙ্গ কাটায় স্ত্রী আটক

Advertisement

Icon

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০২:০৭ পিএম

স্বামীর বিশেষ অঙ্গ কাটায় স্ত্রী আটক

প্রতীকী ছবি

Advertisement

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টার অভিযোগে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় মোছা. সাবিকুন্নাহার মিম (২৮) নামের ওই নারীকে আটক করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। 

বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিদ্ধিরগঞ্জের নাসিক ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত স্বামী জহিরুল ইসলাম (৩২) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তবে তার স্বামী জহিরুলকে তিনি ইতোপূর্বে মৌখিক তালাক দিয়েছেন বলে জানান মিম।

জহিরুল ইসলাম ময়মনসিংহের হালুয়াঘাট থানার জামশেদ মোল্লার ছেলে। তার স্ত্রী সাবিকুন্নাহার মিম একই থানার মৃত মোস্তফা কামালের মেয়ে। তারা দক্ষিণ সানারপাড় এলাকায় শাহ আলম মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাতে জহিরুল বাসায় ফেরার পর স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন। স্ত্রীর অভিযোগ, তার ইচ্ছার বিরুদ্ধে জহিরুল জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করছিলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে জহিরুলের গোপনাঙ্গ কেটে দেন।

এরপর জহিরুলের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে দ্রুত তাকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অভিযুক্ত স্ত্রী সাবিকুন্নাহার মিমের দাবি, জহিরুলের সঙ্গে তার দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। তার ভাষ্য অনুযায়ী, ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর তাদের মৌখিকভাবে তালাক হয়। এরপরও জহিরুল নিয়মিত তার কাছে আসা-যাওয়া করতেন। প্রায় তিন মাস আগে তিনি অন্য একটি মেয়েকে বিয়ে করেন। এরপরও জহিরুল তার কাছে আসতেন এবং ভরণপোষণ না দিয়ে বেতন পাওয়ার পর তার কাছ থেকে টাকা নেন।

মিমের অভিযোগ, জহিরুল প্রায়ই তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করতেন। ঘটনার দিনও একইভাবে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করলে একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে ওই ঘটনা ঘটান।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাবিকুন্নাহার মিমকে আটক করে থানায় নিয়ে যায়।

ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আল মামুন বলেন, অভিযুক্ত নারীকে আটক করে থানায় আনা হয়েছে। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার অল্প কিছুক্ষণের মধ্যেই অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ ও পারিবারিক বিরোধের বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে আহত ব্যক্তির চিকিৎসা ও অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে আটক ২৭৫

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে আটক ২৭৫

দোয়ারাবাজার সীমান্তে ৩ বাংলাদেশি আটক

দোয়ারাবাজার সীমান্তে ৩ বাংলাদেশি আটক

আইনশৃঙ্খলা বাহিনী ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের ছেলে-মেয়েরাও আটক

অতিরিক্ত ডিআইজির বাড়িতে অসামাজিক কাজ আইনশৃঙ্খলা বাহিনী ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের ছেলে-মেয়েরাও আটক

বাবার স্বপ্ন পূরণে পুলিশ কর্তা হতে চায় আশামণি

নিরাপদ সড়ক দিবস আজ বাবার স্বপ্ন পূরণে পুলিশ কর্তা হতে চায় আশামণি

শাশুড়িকে মারধরের ভিডিও ভাইরাল, পুত্রবধূ আটক

শাশুড়িকে মারধরের ভিডিও ভাইরাল, পুত্রবধূ আটক

ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক

ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম