Logo
Logo
×
   

সারাদেশ

ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে বৃদ্ধের ৭ বছরের কারাদণ্ড

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৮:০০ পিএম

ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে বৃদ্ধের ৭ বছরের কারাদণ্ড

ফরিদপুরের মধুখালীতে ছয় বছরের এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার দায়ে মো. হাকিম বিশ্বাস (৫৮) নামের এক বৃদ্ধকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় প্রদান করেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন। তাকে পুলিশ পাহারায় ফরিদপুর জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

হাকিম বিশ্বাস ফরিদপুরের মধুখালী উপজেলার একটি গ্রামের বাসিন্দা ও ধর্ষণচেষ্টার শিকার শিশুটির প্রতিবেশী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২ আগস্ট দুপুরে নিজের অসুস্থ শ্বশুর-শাশুড়ির কাছে নিজের ছয় বছরের মেয়েকে রেখে ব্যক্তিগত কাজে মধুখালী বাজারে যান শিশুটির মা। পরে বিকাল ৪টার দিকে বাড়িতে এসে জানতে পারেন প্রতিবেশী হাকিম তার মেয়েকে যৌন হেনস্তা করেছে।

এ ঘটনায় ওই বছরের ৩ আগস্ট শিশুটির মা বাদী হয়ে হাকিমকে একমাত্র আসামি করে মধুখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করেন মধুখালী থানার এসআই পলাশ কুমার দাস। তিনি ২০১৯ সালের ১ মে এ ঘটনার অভিযোগপত্র আদালতে দাখিল করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া বলেন, এ রায়ে আমরা সন্তুষ্ট।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .