Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাদ্রাসা শিক্ষার্থীর শ্বাসনালী কেটে দিয়েছে কিশোর গ্যাং সদস্যরা

Advertisement

Icon

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১০:৪৫ পিএম

মাদ্রাসা শিক্ষার্থীর শ্বাসনালী কেটে দিয়েছে কিশোর গ্যাং সদস্যরা

Advertisement

মৌলভীবাজারে এক মাদ্রাসা শিক্ষার্থীর গলার শ্বাসনালী কেটে দিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। ছোট ভাই-বড় ভাই ইস্যু নিয়ে বুধবার রাত সাড়ে ৮টার দিকে শহরের কুসুমবাগ এলাকার পিউরিয়ার সম্মুখে ঘটনাটি ঘটে।

মুমূর্ষু অবস্থায় ওই শিক্ষার্থীকে মৌলভীবাজার থেকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ঢাকায় পাঠানে হয়।

আহত শিক্ষার্থীর নাম হাসান আহমদ (১৫)। সে মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী। তার বাবার নাম মন্টু মিয়া। সদর উপজলার কামালপুর ইউনিয়নের গয়ঘর এলাকায় তাদের বাড়ি।

পরিবার সূত্রে জানা যায়, হাসান আহমদ শহর থেকে বাড়ি যাওয়ার পথে কুসুমবাগ এলাকায় চার কিশোর তাকে আটকে মারধর শুরু করে। এক পর্যায় তারা চাকু দিয়ে আঘাত করে হাসানের গলার শ্বাসনালী কেটে দেয়। পরে সড়কে ফেলে প্রস্রাবের নালি ছিড়ে ফেলে। এ সময় হাসান কাতড়াতে থাকে। এতেও ক্ষ্যান্ত হয়নি কিশোর সন্ত্রাসীরা। তারা একের পর এক আঘাত করে হাসানের নাখ, মুখ থেঁতলে দেয়। ভেঙে ফেলে বুকের পাজর। পরে স্থানীয়রা এগিয়ে এলে কিশোর সন্ত্রাসীরা পালিয়ে যায়। তারা হাসানকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পাঠানো হয়েছে ঢাকায়।

হাসানের চাচা পাপলু পারভেজ জানান,  ছোট ভাই-বড় ভাই ইস্যুতে তার ভাইপো হাসানের সঙ্গে একই এলাকার আলিম মিয়ার ছেলে কিশোর গ্যাংয়ের সদস্য সানির বিরোধ চলছিল। হাসানকে বড় ভাই বলে সম্বোধন করতে চাপ দিচ্ছিল সানি। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটকাটি হয়। হাসান এতে পাত্তা না দেওয়ায় দেখে নেওয়ার হুঁশিয়ারি দেয় সানি। এরপর বুধবার সানি, তাওহিদ ও রনি এ ঘটনা ঘটায়।

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পূব বিরোধের জেরে হাসানের ওপর হামলা হয়েছে। এ ঘটনায় আমরা দুজনকে আটক করেছি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লাউয়াছড়া বনে বিচ্ছিন্ন সাত বগি, বাকি অংশ নিয়ে শ্রীমঙ্গলে ট্রেন

লাউয়াছড়া বনে বিচ্ছিন্ন সাত বগি, বাকি অংশ নিয়ে শ্রীমঙ্গলে ট্রেন

কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

নাঈম হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড

নাঈম হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড

কুলাউড়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুলাউড়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

গণহত্যার বিচারকে বর্তমান সরকার দীর্ঘসূত্রিতায় ফেলেছে: শিবির সভাপতি

জুলাই বিপ্লব গণহত্যার বিচারকে বর্তমান সরকার দীর্ঘসূত্রিতায় ফেলেছে: শিবির সভাপতি

৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

আরও পড়ুন

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

বরিশালের বাসের টিকিট কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

বরিশালের বাসের টিকিট কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম

রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম

ইউরোপে পাঠানোর নামে অফিস খুলে প্রতারণা দম্পতির, এখন প্রতিবেশী দেশে তারা

ইউরোপে পাঠানোর নামে অফিস খুলে প্রতারণা দম্পতির, এখন প্রতিবেশী দেশে তারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম