Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শিশু কন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা

Advertisement

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৮:৩১ পিএম

শিশু কন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা

মির্জাপুর থানা

Advertisement

টাঙ্গাইলের মির্জাপুরে চার বছরের শিশুকন্যা রাজিয়াকে হত্যার পর মা কনিকা বেগম (২৫) আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। শুক্রবার সকালে উপজেলার আনাইতারা ইউনিয়নের ধুপুরিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। সুরতহাল শেষে লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ছয় বছর আগে পাশের ধামরাই উপজেলার ঝুরঝুরিয়া গ্রামের কনিকার সঙ্গে ধুপুরিয়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে রাজিব হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের সংসারে পারিবারিক কলহ শুরু হয়। রাজিব মাদকাসক্ত এবং ভবঘুরে। সংসারের অভাব অনটন এবং স্ত্রী সন্তানের ভরণপোষণ নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকত। এ নিয়ে শ্বশুর ও শাশুড়িরও ছেলের পক্ষ নিয়ে পুত্রবধূর সঙ্গে ঝগড়া করতেন বলে আশপাশের বাড়ির লোকজন জানিয়েছেন।

বৃহস্পতিবার রাতে রাজিব স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি। শুক্রবার সকালে কনিকা তার শিশুকন্যা রাজিয়াকে সঙ্গে নিয়ে বাবার বাড়ির উদ্দেশে বের হলে শ্বশুর নাজিম উদ্দিন তাদের বাড়ি ফিরিয়ে আনেন। সকাল ১০টার দিকে সবার অজান্তে শিশুকন্যা রাজিয়াকে ঘরের ভেতর বালিশচাপা দিয়ে হত্যার পর ঘরের ধন্নার সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন কনিকা।

খবর পেয়ে মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুনসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মা-মেয়ের লাশ উদ্ধার করেন।

ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, পারিবারিক কলহের জের ধরে মা কনিকা বেগম শিশুকন্যা রাজিয়াকে বালিশচাপা দিয়ে হত্যার পর নিজেই ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মৃত্যুর আগে যা বলে গেলেন সেই মোর্শেদা

মির্জাপুরে প্রবাসীর স্ত্রীকে মারপিটের পর ধর্ষণ মৃত্যুর আগে যা বলে গেলেন সেই মোর্শেদা

হত্যার পর নারী নির্মাণ শ্রমিককে ধর্ষণ করেন রবিউল

হত্যার পর নারী নির্মাণ শ্রমিককে ধর্ষণ করেন রবিউল

বনভোজনের নৌকায় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল দুই শ্রমিকের

বনভোজনের নৌকায় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল দুই শ্রমিকের

মধ্যরাতে পরকীয়ার সময় বিএনপি নেতা হাতেনাতে ধরা, অতঃপর...

মধ্যরাতে পরকীয়ার সময় বিএনপি নেতা হাতেনাতে ধরা, অতঃপর...

ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

মির্জাপুরে হাত কেটে যুবকের আত্মহত্যা

মির্জাপুরে হাত কেটে যুবকের আত্মহত্যা

আরও পড়ুন

মেয়েকে নিয়ে রেললাইনে মা, ট্রেনে কাটা পড়ল দুজনই

মেয়েকে নিয়ে রেললাইনে মা, ট্রেনে কাটা পড়ল দুজনই

‘গুলির শব্দ শুনে বের হয়ে দেখি স্বামীর লাশ পড়ে আছে’

‘গুলির শব্দ শুনে বের হয়ে দেখি স্বামীর লাশ পড়ে আছে’

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

নাসিরাবাদে সাইফুলের বেপরোয়া চাঁদাবাজি

নাসিরাবাদে সাইফুলের বেপরোয়া চাঁদাবাজি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম