Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দিনদুপুরে দোকানে ঢুকে যুবককে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

Advertisement

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৮:৩৮ পিএম

দিনদুপুরে দোকানে ঢুকে যুবককে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

Advertisement

ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় দিনদুপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে দোকানে ঢুকে চাঞ্চল্যকর রাব্বি নামে একজনকে হত্যা মামলার প্রধান আসামি আব্দুল খালেককে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনার ৮ ঘণ্টা পর রাতেই তথ্যপ্রযুক্তির সহায়তায় ময়মনসিংহ সদর উপজেলার রঘুরামপুর এলাকা থেকে ফজলুল হকের ছেলে আব্দুল খালেককে গ্রেফতার করা হয়।

শুক্রবার সকালে র‌্যাব-১৪ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার মো. শামসুজ্জামান।

র‌্যাব জানায়, মূলত র‌্যাবের দাবি, চাঁদাবাজি ও পূর্বশত্রুতার জেরেই পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। গ্রেফতারকৃত আসামি আব্দুল খালেক প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে।

আবদুল খালেক সাংবাদিকদের সামনে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে বলেন, রাব্বি এলাকায় চাঁদাবাজি করত। আমার বাবাকে রাব্বিসহ ১০-১৫ জন মিলে কুপিয়েছিল। তখন থেকেই আমাদের মধ্যে ক্ষোভ ছিল। সেই ঘটনার জেরেই আমরা দুই ভাই মিলে রাব্বিকে কুপিয়েছি।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ নগরীর মাসকান্দার আঞ্চলিক পাসপোর্ট অফিস রোডে দোকানে ঢুকে দেশীয় ধারাল অস্ত্র দিয়ে রাব্বিকে কুপিয়ে হত্যা করা হয়। হামলায় গুরুতর আহত হন নিহতের ভাই রিয়াদও। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত রাব্বির বাবা মোবারক হোসেন ভুট্টু বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘আমি নিহত আলিফ নই, জীবিত পিন্টু’

‘আমি নিহত আলিফ নই, জীবিত পিন্টু’

স্বাস্থ্য খাতে বড় উদ্যোগ, আসছে রোবটিক সার্জারি ব্যবস্থা

স্বাস্থ্য খাতে বড় উদ্যোগ, আসছে রোবটিক সার্জারি ব্যবস্থা

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

জানালার পাশে মাদকের আসর, সাংস্কৃতিক সংসদের নেতাকে কুপিয়ে জখম

জানালার পাশে মাদকের আসর, সাংস্কৃতিক সংসদের নেতাকে কুপিয়ে জখম

গৌরীপুরে প্রতিমা বিসর্জনের সময় একজনের মৃত্যু

গৌরীপুরে প্রতিমা বিসর্জনের সময় একজনের মৃত্যু

আরও পড়ুন

মাদক ব্যবসার বিরোধে লক্ষ্মীপুরে যুবক খুন

মাদক ব্যবসার বিরোধে লক্ষ্মীপুরে যুবক খুন

রাজনৈতিক ঘোষণায় ইউএনও’র পক্ষপাতমূলক আচরণ, কার পক্ষে প্রশাসন?

রাজনৈতিক ঘোষণায় ইউএনও’র পক্ষপাতমূলক আচরণ, কার পক্ষে প্রশাসন?

নিজের বাসের চাকায় পিষ্ট হয়ে মালিক নিহত

নিজের বাসের চাকায় পিষ্ট হয়ে মালিক নিহত

চি‌কিৎসার নামে নারীদের সঙ্গে অনৈ‌তিক কর্মকাণ্ড, ভিডিও ভাইরাল

চি‌কিৎসার নামে নারীদের সঙ্গে অনৈ‌তিক কর্মকাণ্ড, ভিডিও ভাইরাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম