Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফুটবলের জন্য নদীতে নেমে তলিয়ে গেল যুবক

Advertisement

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১১:৪১ এএম

ফুটবলের জন্য নদীতে নেমে তলিয়ে গেল যুবক

ছবি: সংগৃহীত

Advertisement

লক্ষ্মীপুরে খেলার সময় মেঘনা নদীতে পড়ে যাওয়া ফুটবল নিতে গিয়ে মো. মিলন (৪০) নামে এক যুবক তীব্র স্রোতে তলিয়ে গেছেন। 

শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের মেঘার চরের কাটাখালী চরের মুখে এ দুর্ঘটনা ঘটে। 

এদিকে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌ-পুলিশ চেষ্টা চালালেও শনিবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মিলনকে কোথাও পাওয়া যায়নি। 

নিখোঁজ মিলন একই উপজেলার চররমনী মোহন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড চর আলী হাসান গ্রামের দুলাল হোসেনের ছেলে।

নৌ-পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, মিলনসহ তাদের ৪২ জন বন্ধু মজুচৌধুরীর হাটের পশ্চিমে মেঘনা নদীর মেঘার চরে ঘুরতে যায়। চরে তারা ফুটবল খেলছিল। একপর্যায়ে তাদের ফুটবলটি নদীতে পড়ে যায়। নদী থেকে ফুটবলটি উদ্ধারে নামে মিলনসহ চারজন। তখন নদীতে জোয়ার শুরু হয়। ফলে তীব্র স্রোত আর ঢেউয়ে তোড়ে মিলন নদীর গভীরে তলিয়ে যান৷ তার সঙ্গে থাকা বাকি তিনজন চরে উঠে আসতে সক্ষম হন। 

মজুচৌধুরীর হাট নৌ-পুলিশ ক্যাম্পের পরিদর্শক (ইনচার্জ) আজিজুল হক বলেন, জোয়ারের তীব্র স্রোতে মিলন নামে একজন তলিয়ে গেছেন। চেষ্টা চালিয়েও তাকে পাওয়া যায়নি। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌপুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদ মন্ত্রী

পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদ মন্ত্রী

ক্যানসার আক্রান্ত রিয়াদকে হুইপ নিজানের অর্থ সহায়তা

যুগান্তরে সংবাদ প্রকাশ ক্যানসার আক্রান্ত রিয়াদকে হুইপ নিজানের অর্থ সহায়তা

রায়পুরে কৃত্রিম সংকট তৈরি করে এলপিজির দামে নৈরাজ্য সৃষ্টির অভিযোগ

রায়পুরে কৃত্রিম সংকট তৈরি করে এলপিজির দামে নৈরাজ্য সৃষ্টির অভিযোগ

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৪৭

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৪৭

নিঃশর্ত ক্ষমা চাইতে এমপি শাহাদাতকে লিগ্যাল নোটিশ

নিঃশর্ত ক্ষমা চাইতে এমপি শাহাদাতকে লিগ্যাল নোটিশ

হাসপাতালে বৈদ্যুতিক পাখা খুলে পড়ল চিকিৎসকের ওপর

হাসপাতালে বৈদ্যুতিক পাখা খুলে পড়ল চিকিৎসকের ওপর

আরও পড়ুন

পটিয়ায় যমুনা ইলেকট্রনিকসের এক্সক্লুসিভ ডিলার শোরুম উদ্বোধন

পটিয়ায় যমুনা ইলেকট্রনিকসের এক্সক্লুসিভ ডিলার শোরুম উদ্বোধন

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

বরিশালের বাসের টিকিট কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

বরিশালের বাসের টিকিট কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম

রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম