Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রামগঞ্জে রাতের আঁধারে বাসে আগুন

Icon

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৩ এএম

রামগঞ্জে রাতের আঁধারে বাসে আগুন

ছবি: যুগান্তর

Advertisement

লক্ষ্মীপুরের রামগঞ্জ বাসস্টেশনে অগ্নিকাণ্ডে জননী পরিবহণের একটি বাস সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। 

বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে বাসস্টেশনে পার্কিং করে রাখা অবস্থায় বাসটিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো বাসে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটি পুড়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে বাসস্টেশনে দাঁড়িয়ে থাকা বাসটিতে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। প্রথমে আগুনের সূত্রপাত কোথায়, তা বোঝা যায়নি। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে।

প্রত্যক্ষদর্শী ছিদ্দিকুর রহমার বলেন, হঠাৎ বাসটিতে আগুন জ্বলতে দেখি। কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে কাছে যাওয়ারও সুযোগ ছিল না।

বাসস্টেশন এলাকার ব্যবসায়ী রায়হান উদ্দিন বলেন, রাতের বেলায় এমন আগুন দেখে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। আশপাশে আরও বাস ও দোকানপাট থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। দ্রুত ফায়ার সার্ভিস আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। 

ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।

স্থানীয়দের কেউ কেউ বাসে থাকা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাতের আশঙ্কা করছেন। আবার কেউ নাশকতার সম্ভাবনার কথাও বলছেন। তবে এসব ধারণার পক্ষে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় বাসস্টেশন এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এনসিপির কেন্দ্রীয় নেতার বাসায় অগ্নিসংযোগ

এনসিপির কেন্দ্রীয় নেতার বাসায় অগ্নিসংযোগ

মিশরে জ্বালানিবাহী লরি উলটে ভয়াবহ আগুন, নিহত ৩১

মিশরে জ্বালানিবাহী লরি উলটে ভয়াবহ আগুন, নিহত ৩১

বাবার লাশ ফ্রিজিং ভ্যানে রেখে সন্তানদের সংঘর্ষ, সৎমাকে মারধর

বাবার লাশ ফ্রিজিং ভ্যানে রেখে সন্তানদের সংঘর্ষ, সৎমাকে মারধর

ভোররাতে ইউএনওর কার্যালয়ে আগুন, পুড়ল গুরুত্বপূর্ণ নথি

ভোররাতে ইউএনওর কার্যালয়ে আগুন, পুড়ল গুরুত্বপূর্ণ নথি

কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: মৃত বেড়ে ৪

কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: মৃত বেড়ে ৪

আদালতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্লোগান, রাষ্ট্রপক্ষের আইনজীবীদের ‘চোখ উপড়ে’ ফেলার হুমকি

আদালতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্লোগান, রাষ্ট্রপক্ষের আইনজীবীদের ‘চোখ উপড়ে’ ফেলার হুমকি

আরও পড়ুন

রামগঞ্জে রাতের আঁধারে বাসে আগুন

রামগঞ্জে রাতের আঁধারে বাসে আগুন

এনসিপির কেন্দ্রীয় নেতার বাসায় অগ্নিসংযোগ

এনসিপির কেন্দ্রীয় নেতার বাসায় অগ্নিসংযোগ

পঞ্চগড়ে কমছে না শীতের দাপট, বিপর্যস্ত জনজীবন

পঞ্চগড়ে কমছে না শীতের দাপট, বিপর্যস্ত জনজীবন

সিদ্ধিরগঞ্জে বাড়ি ভাঙচুর, মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ব্যবসায়ীর

সিদ্ধিরগঞ্জে বাড়ি ভাঙচুর, মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ব্যবসায়ীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম