Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিয়ে ও সন্তান থাকার অভিযোগে অব্যাহতি, ছাত্রদল নেতার আবেগঘন পোস্ট

Icon

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০১:৫৫ এএম

বিয়ে ও সন্তান থাকার অভিযোগে অব্যাহতি, ছাত্রদল নেতার আবেগঘন পোস্ট

রামগঞ্জ পৌর ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক শাহীন আলম মুন্না। ফাইল ছবি

Advertisement

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক শাহীন আলম মুন্না বিগত ১৮ বছরের নির্যাতনের কথা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। তার এই স্ট্যাটাস নিয়ে স্থানীয় রাজনীতিতে শুরু হয়েছে তোলপাড়। 

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সময়ের ত্যাগের কথা স্মরণ করার পাশাপাশি নির্যাতন ও সাম্প্রতিক নানা প্রসঙ্গে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন।

ফেসবুক স্ট্যাটাসে শাহীন আলম মুন্না উল্লেখ করেন, বিগত সরকারের আমলে নিজের ওপর জেল-জুলুম, নির্যাতন ও হয়রানির পাশাপাশি তার পরিবারকেও চরম মাশুল দিতে হয়েছে। ওই সময় তাকে না পেয়ে অসুস্থ বাবাকে বাড়ি থেকে পুলিশ তুলে নিয়ে জেলে পাঠায়। রাজনীতির কারণে দীর্ঘদিন পলাতক থেকে নিজের বাবা-মায়ের কাছে ফিরলেও তিনি লজ্জায় তাদের দিকে তাকাতে পারেননি। তার পরিবারকে যে দুর্ভোগ পোহাতে হয়েছে, তা কোনো নেতাকে বলতে পারেননি।

সুপারি বাগানে-মানুষের পরিত্যক্ত ঘরে নির্ঘুম রাত কাটানোর স্মৃতিচারণা করে এই ছাত্রদল নেতা লেখেন, শুধু ছাত্রদল করার কারণে তার ইউনিটের অসংখ্য নেতাকর্মীকেও তার মতো একই ধরনের পরিস্থিতির শিকার হতে হয়েছে।

বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে তিনি লেখেন, আজ তাদের ভুলত্রুটি পরিমাপ করতে যেন অদৃশ্য কোনো সূক্ষ্ম যন্ত্র ব্যবহার করা হচ্ছে। তাকে ও তার সহকর্মীদের হেয়প্রতিপন্ন ও সম্মানহানি করতে পেছনে ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি। রাজনৈতিক পরিস্থিতি বদলালেও আজ নিজেকেই যেন বড় অপরাধী মনে হচ্ছে বলে পোস্টে জানান তিনি। 

শাহীন আলম মুন্না লেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি রাজনীতিতে এসেছিলেন। 

পদ-পদবি বা কমিটি দিয়ে সংগঠনের প্রতি তার ভালোবাসা পরিমাপ করা যাবে না উল্লেখ করে তিনি জানান, অতীতের মতো ভবিষ্যতেও কোনো অপপ্রচার, ষড়যন্ত্র বা বাধা তাদের পথচলা থামাতে পারবে না। তাই সবার কাছে দোয়া কামনা করেন তিনি।

প্রসঙ্গত, লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহিন আলম মুন্না এবং উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রাকিব হাসানকে বিয়ে ও সন্তান থাকার অভিযোগে সম্প্রতি অব্যাহতি দিয়েছে জেলা কমিটি। এর প্রেক্ষিতে সোমবার (২১ নভেম্বর) শাহিন আলম বিগত ১৮ বছরে তার ওপর হওয়া নির্যাতন, হামলা ও মামলার কথা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন স্ট্যাটাস দেন।  

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ

ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ

বিএনপি নেতাকে ছুরিকাঘাত, ‘নব্য জেএমবির’ সদস্য মামুন ৭ দিনের রিমান্ডে

বিএনপি নেতাকে ছুরিকাঘাত, ‘নব্য জেএমবির’ সদস্য মামুন ৭ দিনের রিমান্ডে

ছাত্রদলের সেই বহুল আলোচিত জুটিরা এখন কে কোথায়?

ছাত্রদলের সেই বহুল আলোচিত জুটিরা এখন কে কোথায়?

ঘরে দুই বছরের সন্তান, তবুও উপজেলা ছাত্রদলের সভাপতি হতে চান তারা

ঘরে দুই বছরের সন্তান, তবুও উপজেলা ছাত্রদলের সভাপতি হতে চান তারা

হাসিনাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে: রাকিব

হাসিনাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে: রাকিব

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ৬২ রকম ফল দিয়ে জবি ছাত্রদলের উৎসব

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ৬২ রকম ফল দিয়ে জবি ছাত্রদলের উৎসব

আরও পড়ুন

বিয়ে ও সন্তান থাকার অভিযোগে অব্যাহতি, ছাত্রদল নেতার আবেগঘন পোস্ট

বিয়ে ও সন্তান থাকার অভিযোগে অব্যাহতি, ছাত্রদল নেতার আবেগঘন পোস্ট

কোটালীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুপক্ষের সংঘর্ষ

কোটালীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুপক্ষের সংঘর্ষ

পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম চলবে: মামুনুল হক

গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম চলবে: মামুনুল হক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম