Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

Advertisement

Icon

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১২:৫২ পিএম

বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ছবি: সংগৃহীত

Advertisement

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে (১৫ আগস্ট)  ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ও ভারতের মধ্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রীদের গমনাগমন স্বাভাবিক রয়েছে ।  

শনিবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবসে ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে বন্দরের অভ্যন্তরে দুই দেশের পণ্যবাহী হাজার হাজার ট্রাক আটকে আছে।

বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি জানান, আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধের ফলে দুই দেশের বন্দরের অভ্যন্তরে বিভিন্ন স্থান থেকে আসা ট্রাকের জট বাড়ছে, এতে আর্থিক ক্ষতিও  বাড়বে। রোববার সকাল থেকে আমদানি রপ্তানি কার্যক্রম চালু হলেই পণ্যজট কমবে।

বেনাপোল স্থলবন্দর চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি সাইফুর রহমান বলেন, ১৫ আগস্ট ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাওয়া-আসা স্বাভাবিক রয়েছে। 

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক (ডিডি) রুহুল আমিন জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। রোববার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বন্দর পরিচালনায় কোনো রাজনৈতিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না: রাজিব আহসান

বন্দর পরিচালনায় কোনো রাজনৈতিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না: রাজিব আহসান

ভারত-বাংলাদেশ ইলিশ বাণিজ্যে ছেদ, বিপাকে আমদানিকারকরা

ভারত-বাংলাদেশ ইলিশ বাণিজ্যে ছেদ, বিপাকে আমদানিকারকরা

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে প্রতিবন্ধকতা দূর করার আশ্বাস প্রতিমন্ত্রীর

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে প্রতিবন্ধকতা দূর করার আশ্বাস প্রতিমন্ত্রীর

মিয়ানমারের নামে বাজারে স্বাদহীন ভারতীয় ইলিশ

মিয়ানমারের নামে বাজারে স্বাদহীন ভারতীয় ইলিশ

বেনাপোল বন্দরের সহকারী পরিচালক কাজী রতন বরখাস্ত

বেনাপোল বন্দরের সহকারী পরিচালক কাজী রতন বরখাস্ত

বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম