Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সাতক্ষীরায় বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণে আহত ১

Advertisement

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৫:৫০ পিএম

সাতক্ষীরায় বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণে আহত ১

ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপি কার্যালয় লক্ষ্য করে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) দিনগত রাত ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও দলীয় নেতাকর্মীরা জানান, গভীর রাতে দুর্বৃত্তরা বিএনপি কার্যালয় লক্ষ্য করে পরপর চারটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে দুটি বিস্ফোরিত হলে বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে একজন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাকি দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেন।

ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ঢালী, সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান হাসু এবং ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক রমজান আলী বলেন, গভীর রাতে পরিকল্পিতভাবে বিএনপি কার্যালয় লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এ ঘটনার পর দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, ২০২৪ সালে সরকার পতনের পর আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত কয়েকজন ব্যক্তি এলাকায় গোপনে অবস্থান করছেন। রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যেই হামলার ঘটনা ঘটতে পারে বলে তারা দাবি করেন।

খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরাও সেখানে উপস্থিত হন। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করে।

কালিগঞ্জ থানার ওসি মো. শহিদুল ইসলাম হাওলাদার বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। হামলার সঙ্গে কারা জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়ন ফরম বিক্রি শুক্রবার

সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়ন ফরম বিক্রি শুক্রবার

দুর্গোৎসবে বিএনপির নেতাকর্মীরা প্রহরীর দায়িত্ব পালন করবে: রিজভী

দুর্গোৎসবে বিএনপির নেতাকর্মীরা প্রহরীর দায়িত্ব পালন করবে: রিজভী

শুক্রবার মনোনয়ন ফরম দেবে বিএনপি

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন শুক্রবার মনোনয়ন ফরম দেবে বিএনপি

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি, আলোচনায় যারা

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি, আলোচনায় যারা

দেড় লাখ ম্যাচের কাঠি দিয়ে প্রতিমা, যে নির্দেশ দিল প্রশাসন

দেড় লাখ ম্যাচের কাঠি দিয়ে প্রতিমা, যে নির্দেশ দিল প্রশাসন

বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা

বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম