Logo
Logo
×

Advertisement

সারাদেশ

এমপির গাড়িবহরে হামলার নিরপেক্ষ তদন্ত দাবি জামায়াতের

Advertisement

Icon

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১১:০০ পিএম

এমপির গাড়িবহরে হামলার নিরপেক্ষ তদন্ত দাবি জামায়াতের

Advertisement

সিরাজগঞ্জের রায়গঞ্জে সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী।

রোববার (১৬ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে রায়গঞ্জ পৌরসভার গুনগাতী তালতলা এলাকায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

উপজেলা জামায়াতের সেক্রেটারি ডা. এসএম মুনছুর আলীর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর মো. আলী মর্তুজা।

মো. আলী মর্তুজা বলেন, ধানগড়ায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) স্থাপনের দাবিকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনার সঙ্গে জামায়াতে ইসলামীর সাংগঠনিক কোনো সম্পৃক্ততা নেই। সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়া জামায়াত-শিবির বা কোনো রাজনৈতিক সংগঠনকে হামলার জন্য দায়ী করা অনুচিত।

তিনি বলেন, ঘটনার সময় স্থানীয়দের সঙ্গে কতিপয় যুবকের অশালীন আচরণ এবং পরবর্তী সময়ে এমপি আয়নুল হকের গাড়িতে ঢিল নিক্ষেপের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে হামলা, উসকানি ও অশালীন আচরণের সঙ্গে জড়িতদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। একই সঙ্গে টিটিসি স্থাপনের বিষয়টি রাজনৈতিক বিরোধে না জড়িয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানানো হয়।

এ সময় রায়গঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন আকন্দ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কামরুল ইসলাম, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মো. সুমন আহমেদ, ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মো. মাসুদ রানাসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চলন্ত ট্রাক আটকে ৪০০ সিলিন্ডার লুট, গ্রেফতার ৩

চলন্ত ট্রাক আটকে ৪০০ সিলিন্ডার লুট, গ্রেফতার ৩

দিনে পাইপ মিস্ত্রি, অবসরে সুপারহিরো—সিরাজগঞ্জের ‘বাংলার ক্রিশ’

দিনে পাইপ মিস্ত্রি, অবসরে সুপারহিরো—সিরাজগঞ্জের ‘বাংলার ক্রিশ’

ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের আত্মহত্যা

ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের আত্মহত্যা

নৌকা বাইচে বৈঠা নিয়ে সংঘর্ষ, আহত ১৫

নৌকা বাইচে বৈঠা নিয়ে সংঘর্ষ, আহত ১৫

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন

বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু

বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু

আরও পড়ুন

যেভাবে উদ্ধার হলো চুরি হওয়া ক্রিকেটারের টাকা

যেভাবে উদ্ধার হলো চুরি হওয়া ক্রিকেটারের টাকা

বিসিবির গাড়ি থেকে চুরি হওয়া ক্রিকেটারের টাকা উদ্ধার

বিসিবির গাড়ি থেকে চুরি হওয়া ক্রিকেটারের টাকা উদ্ধার

পূজায় বাড়ি যাওয়া হলো না পুলিশ সদস্যের

পূজায় বাড়ি যাওয়া হলো না পুলিশ সদস্যের

সিলেট কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩০০

সিলেট কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩০০

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম