সিরাজগঞ্জে যমুনা ইলেকট্রনিক্সের রিটেলার্স মিট ও পুরস্কার বিতরণ
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পিএম
আলোচনা সভায় বক্তব্য রাখছেন যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটো মোবাইল লিমিটেডের এজিএম তারেক চৌধুরী
|
ফলো করুন |
|
|---|---|
সিরাজগঞ্জে যমুনা ইলেকট্রনিক্সের শোরুম টুডে’স ইলেকট্রনিক্স মার্টের আয়োজনে ‘রিটেলার্স বিজনেস মিট-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে শহরের মুজিব সড়কের বড়গোলাপট্টির খেয়া কমপ্লেক্সের দোতলায় শোরুম প্রাঙ্গণে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও সাব ডিলারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এসএম মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল লিমিটেডের ডিজিএম (সেলস) মো. মাকসুদুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল লিমিটেডের এজিএম তারেক চৌধুরী ও ডিএসএম একরামুল হক।
এছাড়াও টুডে’স ইলেকট্রনিক্স মার্টের পরিচালক এস এম জুবায়ের হোসেন রেজা, সিরাজগঞ্জ জোনের জোনাল ম্যানেজার সাদ্দাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টুডে’স ইলেকট্রনিক্স মার্টের ম্যানেজার রাব্বি সরকার। আলোচনা সভা শেষে ভালো পারফরম্যান্সের জন্য সাব ডিলারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
