Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মিষ্টির টাকায় চিকিৎসা শুরু, এবার সেই মায়ের পাশে প্রধানমন্ত্রী

Advertisement

Icon

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৯:৪৭ পিএম

মিষ্টির টাকায় চিকিৎসা শুরু, এবার সেই মায়ের পাশে প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

Advertisement

টাঙ্গাইলের সখীপুরে এসএসসি পাসের আনন্দে মিষ্টি না কিনে সহপাঠীর ক্যানসার আক্রান্ত মায়ের চিকিৎসায় ২০ হাজার টাকা তুলে দেওয়া শিক্ষার্থীদের পাশে এবার সহযোগিতার হাত বাড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম।

ইউএনও বলেন, কালিদাস কলতান বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের মানবিক উদ্যোগের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এসেছে। তিনি শিক্ষার্থীদের সহপাঠী নাঈমের ক্যানসার আক্রান্ত মা লাইলী বেগমের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। আগামী শনিবার স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের মাধ্যমে নাঈমের পরিবারের হাতে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা তুলে দেওয়া হবে।

নাঈম শিকদার জানায়, তার মা লাইলী বেগম বর্তমানে খাজা ইউনূস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। প্রধানমন্ত্রীর সহযোগিতার খবর পেয়ে সে খুবই আনন্দিত। তার বাবা আব্দুল শিকদার কয়েক মাস আগে ধার-দেনা করে কাতারে গেলেও এখনও কাজ পাননি। এ অবস্থায় মায়ের চিকিৎসার খরচ নিয়ে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছিল।

নাঈম বলেন, ‘সহপাঠীরা মিষ্টি না কিনে আমার মায়ের চিকিৎসার জন্য টাকা দিয়েছে। এবার প্রধানমন্ত্রীও পাশে দাঁড়িয়েছেন। এখন আশা করছি, আমার মা সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।’

কলতান বিদ্যানিকেতনের পরিচালক মো. আমিনুল ইসলাম বাদল বলেন, শিক্ষার্থীদের এমন মানবিক উদ্যোগে তিনি আপ্লুত। প্রধানমন্ত্রীর সহযোগিতার ঘোষণায় নাঈমের পরিবার ও বিদ্যালয়ের সবাই আনন্দিত।

উল্লেখ্য গত ১৬ আগস্ট এসএসসি উত্তীর্ণ নাঈমের সহপাঠীরা পাসের আনন্দে মিষ্টি না কিনে তার ক্যানসার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য ২০ হাজার টাকা তুলে দেয়। এ নিয়ে দৈনিক যুগান্তরে ‘মিষ্টি কেনার টাকা দিয়ে সহপাঠীর মায়ের পাশে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: টুকু

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: টুকু

গৃহবধূকে ধর্ষণের পর ব্ল্যাকমেইল, শিক্ষক গ্রেফতার

গৃহবধূকে ধর্ষণের পর ব্ল্যাকমেইল, শিক্ষক গ্রেফতার

কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ, ঘর ভেঙে লাশ দাফন

কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ, ঘর ভেঙে লাশ দাফন

মাদক মামলায় একজনের যাবজ্জীবন

মাদক মামলায় একজনের যাবজ্জীবন

মধুপুরে শিয়ালের আক্রমণে ১১ ঘণ্টায় আহত ২১, আতঙ্ক

মধুপুরে শিয়ালের আক্রমণে ১১ ঘণ্টায় আহত ২১, আতঙ্ক

সরকারকে বিব্রত করতে কিছু দুষ্ট লোক অপকৌশল চালাচ্ছে: প্রতিমন্ত্রী শরীফুল

সরকারকে বিব্রত করতে কিছু দুষ্ট লোক অপকৌশল চালাচ্ছে: প্রতিমন্ত্রী শরীফুল

আরও পড়ুন

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম