Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শ্রীপুরে ঝগড়া মীমাংসা করতে গিয়ে জামাইয়ের হাতে শ্বশুর খুন

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১২:৩৪ এএম

শ্রীপুরে ঝগড়া মীমাংসা করতে গিয়ে জামাইয়ের হাতে শ্বশুর খুন

Advertisement

শ্রীপুরে স্বামী-স্ত্রীর ঝগড়ার সমাধান করতে গিয়ে মেয়ের জামাইয়ের লাঠির আঘাতে শ্বশুরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ বাড়ির মালিক মনির হোসেনের স্ত্রীকে আটক করেছে।

বুধবার দুপুরে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার রাতে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড (দারোগারচালা) এলাকার মনির হোসেনের বাড়িতে হামলা ও মারধরের এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত জামাই ফিরোজ মিয়া (৩০) ও তার সহযোগীরা পালিয়ে যান।

নিহত হাফিজ উদ্দিন (৫০) নেত্রকোনার কলমাকান্দার পাঁচগাঁও (উত্তরপাড়া) গ্রামের সাহাব উদ্দিনের ছেলে। তিনি পরিবার নিয়ে শ্রীপুর মাওনা ইউনিয়নের সলিং মোড় এলাকার ভাড়া থাকতেন।

অভিযুক্ত জামাই ফিরোজ মিয়া নেত্রকোনার কলমাকান্দার রংছাতির বাসিন্দা। তিনি শ্রীপুর পৌরসভার বৈরাগীরচালা এলাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শ্রীপুরে আবারও শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টা

শ্রীপুরে আবারও শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টা

শ্রীপুরে ছুরিকাঘাতের পর ট্রেনের ছাদ থেকে যুবককে ফেলে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে ছুরিকাঘাতের পর ট্রেনের ছাদ থেকে যুবককে ফেলে দেওয়ার অভিযোগ

নিজেকে জীবিত প্রমাণ করতে ৯ বছর ধরে লড়াই করছেন কাশেম

নিজেকে জীবিত প্রমাণ করতে ৯ বছর ধরে লড়াই করছেন কাশেম

গাজীপুরে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার

গাজীপুরে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার

সুতিয়া নদীতে ডুবে প্রাণ গেল দুই স্কুলছাত্রের

সুতিয়া নদীতে ডুবে প্রাণ গেল দুই স্কুলছাত্রের

মন্ত্রীর নির্দেশে গাজীপুর সাফারি পার্কে ফিরিয়ে আনা হলো দুই হাতি

মন্ত্রীর নির্দেশে গাজীপুর সাফারি পার্কে ফিরিয়ে আনা হলো দুই হাতি

আরও পড়ুন

টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৬ নেতা গ্রেফতার

টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৬ নেতা গ্রেফতার

শ্রীপুরে আবারও শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টা

শ্রীপুরে আবারও শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টা

বালিয়াড়িতে পাকা রাস্তা-স্থাপনা, কার্নিভালের পর কী হবে সৈকতের?

বালিয়াড়িতে পাকা রাস্তা-স্থাপনা, কার্নিভালের পর কী হবে সৈকতের?

‘স্বামী মৃত্যুর ১১ মাসেও পাননি পেনশন ও ভাতা’ প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ মুক্তিযোদ্ধার স্ত্রীর

‘স্বামী মৃত্যুর ১১ মাসেও পাননি পেনশন ও ভাতা’  প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ মুক্তিযোদ্ধার স্ত্রীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম