Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সুতিয়া নদীতে ডুবে প্রাণ গেল দুই স্কুলছাত্রের

Advertisement

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১১:০২ পিএম

সুতিয়া নদীতে ডুবে প্রাণ গেল দুই স্কুলছাত্রের

Advertisement

গাজীপুরের শ্রীপুরে সুতিয়া নদীতে গোসল ও সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার কাওরাইদ ইউনিয়নের বাপ্তা-বেলদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত দুই শিক্ষার্থী হলো—বেলদিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাব্বি আলম (১২) এবং একই এলাকার রুহুল আমিনের ছেলে মুত্তাসিম হোসেন (১২)। তারা স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১টার দিকে রাব্বি ও মুত্তাসিমসহ কয়েকজন শিশু সুতিয়া নদীতে গোসল ও সাঁতার কাটতে নামে। একপর্যায়ে রাব্বি ও মুত্তাসিম পানিতে তলিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা নদীতে উদ্ধার অভিযান শুরু করেন।

খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় নদী থেকে দুই শিশুর লাশ উদ্ধার করে। একই এলাকার একই শ্রেণির দুই বন্ধুর মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

শ্রীপুর থানার ওসি মো. শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এটি একটি মর্মান্তিক ঘটনা। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যার হাসিমাখা ভিডিও দেখে মানুষ আনন্দ পেতেন, তার মৃত্যুর খবরই সবাইকে কাঁদাচ্ছে

যার হাসিমাখা ভিডিও দেখে মানুষ আনন্দ পেতেন, তার মৃত্যুর খবরই সবাইকে কাঁদাচ্ছে

টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ প্রাণ গেল ৪ শিশুর

টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ প্রাণ গেল ৪ শিশুর

নিজেকে জীবিত প্রমাণ করতে ৯ বছর ধরে লড়াই করছেন কাশেম

নিজেকে জীবিত প্রমাণ করতে ৯ বছর ধরে লড়াই করছেন কাশেম

ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

খেলতে গিয়ে ডোবায় ডুবে প্রাণ গেল দুই শিশুর

খেলতে গিয়ে ডোবায় ডুবে প্রাণ গেল দুই শিশুর

বালতির পানিতে থাকা শাপলা তুলতে গিয়ে প্রাণ গেল শিশুর

বালতির পানিতে থাকা শাপলা তুলতে গিয়ে প্রাণ গেল শিশুর

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম