Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নোয়াখালীতে মুরগি চুরির অপবাদে প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন!

Advertisement

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৯:৪৬ পিএম

নোয়াখালীতে মুরগি চুরির অপবাদে প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন!

ফাইল ছবি

Advertisement

নোয়াখালীর সেনবাগে মুরগি চুরির অপবাদ দিয়ে এক প্রবাসীর স্ত্রীকে (৪৮) গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী চারজনকে আসামি করে সেনবাগ থানায় মামলা করেন। 

মামলার পরপরই অভিযান চালিয়ে লিংকন (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। লিংকন উপজেলার বীজবাগ ইউনিয়নের কাজিরখীল গ্রামের মো. মোস্তফার ছেলে।

গত শুক্রবার উপজেলার বীজবাগ ইউনিয়নের পূর্ব শ্যামেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। 

এ ঘটনার একটি ২০ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেখা যায়, এক নারীকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে এবং আশপাশে থাকা কয়েকজন ব্যক্তি মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করছেন। একপর্যায়ে ওই নারীর হাতে কয়েকটি মুরগি ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। 

এ ঘটনার বিচার চেয়ে বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করেন নির্যাতনের শিকার নারী। তিনি অভিযোগ করেন, মুরগি চুরির মিথ্যা অপবাদ দিয়ে তাকে মারধর, নির্যাতন ও শ্লীলতাহানি করা হয়েছে। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

মামলার এজাহারে ভুক্তভোগী উল্লেখ করেন, ভুক্তভোগী নারী পেশায় একজন গৃহিনী। পাশাপাশি বাড়িতে মুরগি ও কোয়েল পাখির খামার দিয়েছেন। তার স্বামী ও এক ছেলে প্রবাসে থাকে। আসামিদের সঙ্গে তার জায়গাজমি নিয়ে বিরোধ চলছিল। গত শুক্রবার রাত ৯টার দিকে কয়েকজন ব্যক্তি তার ঘরে ঢুকে মোবাইল কেড়ে নেন এবং জোর করে পাশের বাড়িতে নিয়ে যান। সেখানে মুরগি চুরির অভিযোগ তুলে তাকে গাছের সঙ্গে বেঁধে দিনগত রাত প্রায় ১টা পর্যন্ত মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি। 

তবে স্থানীয় কয়েকজন ব্যক্তি দাবি করেছেন, ওই নারী মুরগি চুরির কথা স্বীকার করেছিলেন এবং তার ঘর থেকে ৪৫টি মুরগি উদ্ধার করে খামারিকে ফেরত দেওয়া হয়।

সেনবাগ থানার ওসি আব্দুর রহিম বলেন, গাছে বেঁধে রাখার ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগ নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

একসঙ্গে প্রাণ গেল দুই বোনের

একসঙ্গে প্রাণ গেল দুই বোনের

হেলমেট পরে এসে চায়ের দোকানে বসে থাকা বৃদ্ধকে গুলি

হেলমেট পরে এসে চায়ের দোকানে বসে থাকা বৃদ্ধকে গুলি

প্রধানমন্ত্রীর উদ্দেশে যুবদল নেতার আবেগঘন স্ট্যাটাস

প্রধানমন্ত্রীর উদ্দেশে যুবদল নেতার আবেগঘন স্ট্যাটাস

ছেলে কৃষি কর্মকর্তা, বাবা পেলেন সারের ডিলারশিপ

ছেলে কৃষি কর্মকর্তা, বাবা পেলেন সারের ডিলারশিপ

ড্রেনের পাশে পড়ে থাকা নবজাতককে দত্তক নিতে আগ্রহী অনেকে

ড্রেনের পাশে পড়ে থাকা নবজাতককে দত্তক নিতে আগ্রহী অনেকে

প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৪

প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৪

আরও পড়ুন

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

মদপানে ২ যুবকের মৃত্যু

মদপানে ২ যুবকের মৃত্যু

মানিক পশারীর বোন সাঈদী আল্লাহর ওলি ছিলেন, ভাই কেন এসব করেছেন তিনিই জানেন

সাঈদী আল্লাহর ওলি ছিলেন, ভাই কেন এসব করেছেন তিনিই জানেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম