Logo
Logo
×

Advertisement

সারাদেশ

৪৪ ঘণ্টা পর ফরিদপুর-রাজবাড়ী রুটে বাস চলাচল শুরু

Advertisement

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৯:৫৪ পিএম

৪৪ ঘণ্টা পর ফরিদপুর-রাজবাড়ী রুটে বাস চলাচল শুরু

ফরিদপুর-রাজবাড়ী রুটে বাস চলাচল শুরু। ছবি: সংগৃহীত

Advertisement

ফরিদপুর-রাজবাড়ী রুটে প্রায় ৪৪ ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। 

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৮টা থেকে এসব রুটে বাস চলাচল শুরু হয়। 

প্রশাসনের আশ্বাসে বাস চলাচল শুরু হলেও গোল্ডেন লাইন পরিবহণের সঙ্গে সৃষ্ট বিরোধের স্থায়ী সমাধান হয়নি। 

এর আগে গত মঙ্গলবার দুপুর ১২টার পর গোল্ডেন লাইন পরিবহণের বাসের সঙ্গে স্থানীয় বাস মালিকদের বিরোধের জেরে এসব রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে রাজবাড়ী ও ফরিদপুর জেলার সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে। অনেকেই বাধ্য হয়ে থ্রি-হুইলার, মাহেন্দ্র ও অটোরিকশায় অতিরিক্ত ভাড়া দিয়ে চলাচল করে।  

জানা গেছে, বিগত আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সরকারের আমলে রাজবাড়ীর  ওপর দিয়ে ফরিদপুরের মালিকানাধীন গোল্ডেন লাইন পরিবহণের বাস চালানো নিয়ে আপত্তি ওঠে। সে সময় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পরিবহণ মালিক সংগঠনগুলোর উপস্থিতিতে এক বৈঠকে রাজবাড়ীর ওপর দিয়ে গোল্ডেন লাইন পরিবহণ সর্বোচ্চ চারটি ট্রিপ চালাতে পারবে বলে সিদ্ধান্ত হয়।

তবে রাজবাড়ী জেলা সড়ক পরিবহণ মালিক গ্রুপের অভিযোগ, গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর সেই সিদ্ধান্ত অমান্য করে গোল্ডেন লাইন কর্তৃপক্ষ ধীরে ধীরে তাদের বাস ও ট্রিপের সংখ্যা বাড়াতে থাকে। এতে পরিবহণ শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

পরিবহণসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, মঙ্গলবার সকালে গোল্ডেন লাইনের চারটি বাস অতিক্রম করার পর অতিরিক্ত বাসে বাধা দেন স্থানীয় শ্রমিকরা। এর প্রতিক্রিয়ায় ফরিদপুরে রাজবাড়ীর বাস আটকে দেওয়া হয়। এ সময় রেখা পরিবহণের একটি বাস ভাঙচুর এবং চালক ও হেলপারকে মারধরের অভিযোগ ওঠে। এই অপ্রীতিকর পরিস্থিতির মুখে নিরাপত্তার স্বার্থে রাজবাড়ী-ফরিদপুর রুটে সরাসরি বাস চলাচল বন্ধ করে দেন মালিক-শ্রমিকরা। 

রাজবাড়ী জেলা সড়ক পরিবহণ মালিক গ্রুপের সভাপতি মো. মাহমুদুল হক জুয়েল এবং সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক যৌথভাবে বাস চালু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

সুকুমার ভৌমিক বলেন, প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার আশ্বাস পেয়েই আমরা সকাল থেকে বাস চালু করেছি। 

তিনি বলেন, এখনো বিরোধের সুরাহা হয়নি, তবে আলোচনায় বসার চেষ্টা করা হচ্ছে।

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে উভয় পক্ষকে বুঝিয়ে আপাতত বাস চলাচল স্বাভাবিক করা হয়েছে। খুব দ্রুতই সংশ্লিষ্টদের নিয়ে আলোচনার মাধ্যমে এ সমস্যার একটি স্থায়ী সমাধান করা হবে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিকালে সাংগঠনিক সভা পরিচালনা, সন্ধ্যায় এনসিপি নেতার পদত্যাগ

বিকালে সাংগঠনিক সভা পরিচালনা, সন্ধ্যায় এনসিপি নেতার পদত্যাগ

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

ঢেউয়ের ধাক্কায় শিশুর পানিতে পড়ে যাওয়ার ভিডিও ভাইরাল, যে ব্যাখ্যা দিলেন বাবা

ঢেউয়ের ধাক্কায় শিশুর পানিতে পড়ে যাওয়ার ভিডিও ভাইরাল, যে ব্যাখ্যা দিলেন বাবা

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১১

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১১

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

ট্রেনের ধাক্কায় স্বপ্ন থেমে গেল ফরহাদের

ট্রেনের ধাক্কায় স্বপ্ন থেমে গেল ফরহাদের

আরও পড়ুন

মানিক পশারীর বোন সাঈদী আল্লাহর ওলি ছিলেন, ভাই কেন এসব করেছেন তিনিই জানেন

সাঈদী আল্লাহর ওলি ছিলেন, ভাই কেন এসব করেছেন তিনিই জানেন

ওয়াজ শেষে ফেরার পথে ডাকাতের কবলে রফিকুল ইসলাম মাদানি

ওয়াজ শেষে ফেরার পথে ডাকাতের কবলে রফিকুল ইসলাম মাদানি

পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

মেয়াদোত্তীর্ণ শ্যাম্পু পানে ২ শিশুর মৃত্যু

মেয়াদোত্তীর্ণ শ্যাম্পু পানে ২ শিশুর মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম