কালিহাতীতে ট্রেনের ধাক্কায় লেগুনাচালক নিহত
Advertisement
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০১:১৯ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
টাঙ্গাইলের কালিহাতীতে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় লেগুনা খাদে পড়ে যায়। এ সময় লেগুনাচালক মাসুদ ঘটনাস্থলেই নিহত হন।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে কালিহাতীর এলেঙ্গা পৌরসভার রাজাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লেগুনাচালক মাসুদ কালিহাতী উপজেলার আইসড়াবাড়ী গ্রামের বাসিন্দা।
টাঙ্গাইল রেলওয়ে পুলিশের এএসআই এনামুল জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা লালমনিরহাট এক্সপ্রেস ট্রেন ঢাকার দিকে যাচ্ছিল। একই সময় লেগুনো নিয়ে মাসুদ বাড়ি ফিরছিল।
এ সময় অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় লেগুনা খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই লেগুনাচালক মাসুদ মারা যায়।
স্থানীয়দের সহযোগিতায় লেগুনাচালক মাসুদের লাশ বাড়িতে নিয়ে যায় পরিবারের লোকজন। তাদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।
