Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বারহাট্টায় আমনের শুরুতেই কৃত্রিম সার সংকটে দিশেহারা কৃষক, কিনতে হচ্ছে বেশি দামে

Advertisement

Icon

জাকিরুল ইসলাম, বারহাট্টা (নেত্রকোনা)

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০২:০৭ পিএম

বারহাট্টায় আমনের শুরুতেই কৃত্রিম সার সংকটে দিশেহারা কৃষক, কিনতে হচ্ছে বেশি দামে

Advertisement

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় সার নিয়ে ভোগান্তিতে পড়েছেন কৃষকরা। উপজেলার ৭টি ইউনিয়নে ১১টি বিসিআইসি ও ২৪টি বিএডিসি ডিলারের নামে সার বরাদ্দ থাকলেও ২০ আগস্ট পর্যন্ত কোনো ডিলারই বরাদ্দকৃত সার এনে গুদামজাত করেননি বলে অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে উপজেলার বিসিআইসি সার ডিলার রাধা রমন ট্রেডার্সে গিয়ে এর পরিচালক লিটন সাহার সঙ্গে কথা হলে তিনি জানান, চলতি মাসে তাদের নামে ১৯ দশমিক ৯০ টন ডিএপি সার বরাদ্দ হয়েছে। তবে এখনো গুদামে সার এসে পৌঁছেনি। আগামী দুই-তিন দিনের মধ্যে সার আসার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

লিটন সাহা আরও জানান, চলতি মাসে বিএডিসি ডিলারদের নামে ডিএপি সারের কোনো বরাদ্দ হয়নি। শুধু ১১ জন বিসিআইসি ডিলারের নামে প্রায় ১৯ টন করে ডিএপি সার বরাদ্দ দেওয়া হয়েছে।

আসমা ইউনিয়নের বিসিআইসি ডিলার নূর মেহেদী এন্টারপ্রাইজের পরিচালক প্রশান্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তাদের নামে ডিএপি সারের বরাদ্দ নেই। তবে ১ হাজার ৫০০ টাকা দিলে আমদানিকারকের কাছ থেকে ডিএপি সার দেওয়া যাবে বলে জানান তিনি।

অন্যদিকে সিংধা ইউনিয়নের বিসিআইসি ডিলার সজিব এন্টারপ্রাইজের পরিচালক যতন সরকার বলেন, তারা সরকারি মূল্যেই সার বিক্রি করেন। তবে বর্তমানে তাদের কাছে ডিএপি সার নেই।

স্থানীয় কৃষক মোফাজ্জল হোসেন খোকন মিয়া বলেন, বাজারে ডিএপি সার না পেয়ে তিনি গোপালপুর বাজার থেকে টিএসপি সার ১ হাজার ৫০০ টাকা এবং এমওপি সার ১ হাজার টাকা দিয়ে কিনেছেন। তার দাবি, এমওপি সারের বস্তায় লেখা রয়েছে—‘এই সার বিক্রির জন্য নয়।’

এ বিষয়ে বারহাট্টা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানাকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার বলেন, বিষয়টি তিনি দেখছেন।

স্থানীয় কৃষক আরিফ মিয়া, ফুল মিয়াসহ অনেক কৃষক জানান, প্রয়োজনের সময় সরকারি মূল্যে সার না পাওয়ায় তাদের বেশি দামে সার কিনতে হচ্ছে। এতে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। দ্রুত সার সরবরাহ নিশ্চিত না হলে আমন মৌসুমে কৃষকদের ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।

কৃষকদের অভিযোগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠপর্যায়ের তদারকির ঘাটতির কারণে গত বছরও বারহাট্টার অনেক কৃষক সরকারি প্রণোদনা থেকে বঞ্চিত হয়েছেন। এবার আমন মৌসুমে সার সংকট ও বেশি দামে সার কেনার অভিযোগে নতুন করে ভোগান্তিতে পড়েছেন তারা।

কৃষকদের দাবি, সরকারি বরাদ্দ অনুযায়ী দ্রুত সার সরবরাহ নিশ্চিত করা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সার সংকটে বোরো ফসল নিয়ে শঙ্কা, হয়রানির অভিযোগ কৃষকদের

সার সংকটে বোরো ফসল নিয়ে শঙ্কা, হয়রানির অভিযোগ কৃষকদের

সারের জন্য কৃষকের উপচে পড়া ভিড়, ডিলারের দোকানে উত্তেজনা

সারের জন্য কৃষকের উপচে পড়া ভিড়, ডিলারের দোকানে উত্তেজনা

‘তোরা এতদিন খাইছোস, এখন আমরা খাব’

‘তোরা এতদিন খাইছোস, এখন আমরা খাব’

সারের ডিলার নিয়োগের কোনো তারিখ নির্ধারণ হয়নি: কৃষি মন্ত্রণালয়

সারের ডিলার নিয়োগের কোনো তারিখ নির্ধারণ হয়নি: কৃষি মন্ত্রণালয়

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ গ্রেফতার ২

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ গ্রেফতার ২

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ চালু

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ চালু

আরও পড়ুন

৬ মাসের প্রেম, চার মাসের বিয়ের পর জানতে পারলেন পাত্রী ছেলে

৬ মাসের প্রেম, চার মাসের বিয়ের পর জানতে পারলেন পাত্রী ছেলে

এক জেলায় নতুন ডিসি

এক জেলায় নতুন ডিসি

বিএনপির দুই নেতার পদ স্থগিত

বিএনপির দুই নেতার পদ স্থগিত

টিকেট করে দেওয়ার কথা বলে রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের ব্যাগ চুরি

টিকেট করে দেওয়ার কথা বলে রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের ব্যাগ চুরি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম