Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভিপি সাদিক কায়েম

যারা বাংলাদেশকে ধারণ করে না, তাদের মাধ্যমেই বড় বড় দুর্নীতি হয়

Advertisement

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৬:১৬ পিএম

যারা বাংলাদেশকে ধারণ করে না, তাদের মাধ্যমেই বড় বড় দুর্নীতি হয়

বাউফল উপজেলা পরিষদের অডিটোরিয়াম কক্ষে বাউফল উপজেলা ছাত্রশিবির আয়োজিত এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন ভিপি সাদিক কায়েম

Advertisement

‘মেধাবী শিক্ষার্থীরা পরবর্তী সময়ে দেশের গুরুত্বপূর্ণ পদে গেলেও যারা বাংলাদেশকে ধারণ করে না, তাদের মাধ্যমেই বড় বড় দুর্নীতি ও দেশের ক্ষতি হয়’ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

শুক্রবার (২১ আগস্ট) সকাল ৯টায় বাউফল উপজেলা পরিষদের অডিটোরিয়াম কক্ষে বাউফল উপজেলা ছাত্রশিবির আয়োজিত এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের ‘এ+ সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে সাদিক কায়েম বলেন, তোমরা যারা এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে মেধার স্বাক্ষর রেখেছ, তোমাদের শুধু মেধাবী হলেই হবে না, মানুষ হতে হবে। তোমরা সামনে ইন্টারমিডিয়েটে ভালো করবে, বিশ্ববিদ্যালয়ে যাবে এবং ভালো ভালো জায়গায় চাকরি করবে। তোমাদের মাধ্যমে যেন দেশের কোনো ক্ষতি না হয় এই ওয়াদা করতে পারলে আল্লাহ তোমাদের অনেক বড় করবেন।

তিনি আরও বলেছেন, আমরা দেখতে পাই, যারা শিক্ষিত হয়ে বিশ্ববিদ্যালয়ে যায় এবং পরবর্তীতে দেশের বড় বড় জায়গায় দায়িত্ব পালন করে, তাদের কেউ কেউ দেশের বড় ক্ষতি করে। তারা যদি বাংলাদেশকে ধারণ করত, দেশের জন্য স্বপ্ন দেখত এবং দেশ গঠনের আকাঙ্ক্ষা ধারণ করত, তাহলে বাংলাদেশের চেহারা পরিবর্তন হয়ে যেত।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেছেন, তোমাদের বেঁচে থাকা যেন সমাজের কল্যাণের কারণ হয়। আল্লাহ সেই মানুষকে পছন্দ করেন, যাদের বেঁচে থাকা সমাজের জন্য কল্যাণকর।

অনুষ্ঠানে স্থানীয় ছাত্রশিবিরের নেতাকর্মী, শিক্ষক, অভিভাবক ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিএনপির দুই নেতার পদ স্থগিত

বিএনপির দুই নেতার পদ স্থগিত

বিএনপির দুই নেতার পদ স্থগিত

বিএনপির দুই নেতার পদ স্থগিত

বাড়ির আঙিনায় টবে গাঁজা চাষ, আটক ১

বাড়ির আঙিনায় টবে গাঁজা চাষ, আটক ১

কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ

কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ

বে অব বেঙ্গল কনভারসেশনে জন্নাত উল আফরিন

বে অব বেঙ্গল কনভারসেশনে জন্নাত উল আফরিন

বেহাল রাস্তায় দুর্ভোগে মানুষ, রোগী নিতে হয় খাটিয়ায়

বেহাল রাস্তায় দুর্ভোগে মানুষ, রোগী নিতে হয় খাটিয়ায়

আরও পড়ুন

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ৭৯ খাতে দুর্নীতি ১২১ কোটি টাকা

৭৯ খাতে দুর্নীতি ১২১ কোটি টাকা

কুমিল্লায় ধানখেতে কিশোরীর লাশ কলিজার পাখিটা যখন চলে গেছে, আর কিছু বলব না

কলিজার পাখিটা যখন চলে গেছে, আর কিছু বলব না

পাবিপ্রবিতে আবারও র‌্যাগিং অসুস্থ দুই নারী শিক্ষার্থীর একজন হাসপাতালে

অসুস্থ দুই নারী শিক্ষার্থীর একজন হাসপাতালে

সেতু না থাকায় ভোগান্তি মৃত্যুঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের স্কুলযাত্রা

মৃত্যুঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের স্কুলযাত্রা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম