Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: সাজুর লাশ দেশে, কলকাতায় রেবতীর শেষকৃত্য

Advertisement

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৩:৪৭ পিএম

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: সাজুর লাশ দেশে, কলকাতায় রেবতীর শেষকৃত্য

ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার এস এম আলিমুজ্জামান সাজুর লাশ দেশে ফিরেছে। 

শনিবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ভোমরা স্থলবন্দর দিয়ে তার লাশ দেশে পৌঁছায়।

ভোমরা ইমিগ্রেশন পুলিশের ওসি সজিব বালা জানান, ভোমরা ইমিগ্রেশন দিয়ে লাশ দেশে পৌঁছানোর পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাজুর বড় ভাই সাহেব সরদার বলেন, ভোমরা স্থলবন্দর থেকে লাশ গ্রহণ করে আমরা বাড়ির উদ্দেশে রওয়ানা দিয়েছি। আসরের নামাজের পর দাফনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কালিগঞ্জের বরেয়া গ্রামে সাজুর বাড়িতে গিয়ে দেখা যায়, সকাল থেকেই লাশের অপেক্ষায় ছিলেন স্বজনরা। বাড়ির পাশে কবর খনন করে রাখা হয়েছে। লাশ বাড়িতে পৌঁছানোর পর দাফনের কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

গত বুধবার (১৯ আগস্ট) রাতে কলকাতার নিউমার্কেট এলাকার ‘শিখা ইন’ আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সাজুসহ সাত বাংলাদেশি নিহত হন। অগ্নিকাণ্ডের পর সাজুর মৃত্যুর খবর স্বজনদের কাছে পৌঁছায়। চিকিৎসার জন্য কলকাতায় যাওয়া সাজু শনিবার দেশে ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত লাশ হয়ে দেশে ফিরলেন।

এদিকে একই অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামের রেবতী সরকারের শেষকৃত্য কলকাতায় সম্পন্ন হয়েছে।

রেবতীর দুই সন্তান ভারতে থাকায় শুক্রবার কলকাতার নিমতলা ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। এ সময় রেবতীর স্বামীও উপস্থিত ছিলেন। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন অগ্নিকাণ্ডে নিহত রেবতীর দেবর তপন সরকার।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দেড় লাখ ম্যাচের কাঠি দিয়ে প্রতিমা, যে নির্দেশ দিল প্রশাসন

দেড় লাখ ম্যাচের কাঠি দিয়ে প্রতিমা, যে নির্দেশ দিল প্রশাসন

সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে দুর্নীতি-স্বজনপ্রীতির অভিযোগ, বাতিলের দাবি

সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে দুর্নীতি-স্বজনপ্রীতির অভিযোগ, বাতিলের দাবি

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গণপিটুনি, হাসপাতালে যুবকের মৃত্যু

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গণপিটুনি, হাসপাতালে যুবকের মৃত্যু

বিএনপি নেতার বাড়িতে শিশুকে ধর্ষণের অভিযোগ, শ্যালকের বিরুদ্ধে মামলা

বিএনপি নেতার বাড়িতে শিশুকে ধর্ষণের অভিযোগ, শ্যালকের বিরুদ্ধে মামলা

কলকাতায় আজ মমতার দলের বিক্ষোভ মিছিল

কলকাতায় আজ মমতার দলের বিক্ষোভ মিছিল

দিল্লির পর কলকাতার রাজপথে মমতা

দিল্লির পর কলকাতার রাজপথে মমতা

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম