Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আদমজী ইপিজেডে গরমে অসুস্থ ৭০ নারী শ্রমিক

Icon

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৪:৫২ এএম

আদমজী ইপিজেডে গরমে অসুস্থ ৭০ নারী শ্রমিক

Advertisement

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জস্থ আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় প্রচণ্ড গরমে শতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। 

শনিবার (২২ আগস্ট) দুপুরের পর ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডের নতুন ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকদের মধ্যে বেশির ভাগকেই ইপিজেডের বেপজা হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা নেওয়ার পর অধিকাংশ শ্রমিক বাসায় ফিরে গেলেও কয়েকজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪-এর ওসি (ইন্টেলিজেন্স) মো. আনোয়ারুল হক বলেন, প্রচণ্ড গরমের কারণে ওই কারখানার প্রায় ৭০ থেকে ৮০ নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাদের বেপজা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিন থেকে চার শ্রমিক চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন।

কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার দুপুরের পর নতুন ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় একের পর এক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়তে থাকেন। প্রথম দিকে অসুস্থ শ্রমিকের সংখ্যা কম থাকলেও কিছু সময়ের মধ্যে তা বেড়ে যায়। এতে কারখানার অন্য শ্রমিকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি বিবেচনায় রাত ৯টায় ছুটি দেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্রমিকদের ছুটি দেওয়া হয় বলে জানিয়েছেন কারখানার এক শ্রমিক।

কারখানাটির জেনারেল ম্যানেজার (জিএম) বিল্লাল হোসেন বলেন, কয়েকজন শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর আরও শ্রমিক অসুস্থতা অনুভব করছেন বলে তারা জানতে পারেন। অসুস্থদের হাসপাতালে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে অসুস্থতার সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে আদমজী ইপিজেডের বেপজার অতিরিক্ত নির্বাহী পরিচালক নাসরিন জানান, প্রাথমিকভাবে শ্রমিকদের মধ্যে হিট স্ট্রোকের মতো উপসর্গ দেখা গেছে। তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাবার স্বপ্ন পূরণে পুলিশ কর্তা হতে চায় আশামণি

নিরাপদ সড়ক দিবস আজ বাবার স্বপ্ন পূরণে পুলিশ কর্তা হতে চায় আশামণি

বন্ডেড ওয়্যারহাউস সুবিধার অপব্যবহারে ৮৫ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদ্ঘাটন

বন্ডেড ওয়্যারহাউস সুবিধার অপব্যবহারে ৮৫ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদ্ঘাটন

বাঙালিরে হাইকোর্ট দেখানোর চেষ্টা কইরেন না: মামুনুল হক

বাঙালিরে হাইকোর্ট দেখানোর চেষ্টা কইরেন না: মামুনুল হক

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রাহীর বাসায় লুটের অভিযোগ, অতঃপর...

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রাহীর বাসায় লুটের অভিযোগ, অতঃপর...

সিদ্ধিরগঞ্জে বিএনপির মাছের পোনা অবমুক্ত করণ ও বৃক্ষরোপণ অভিযান

সিদ্ধিরগঞ্জে বিএনপির মাছের পোনা অবমুক্ত করণ ও বৃক্ষরোপণ অভিযান

আরও পড়ুন

প্রবাসী স্বামীর টাকায় পড়াশোনা-চাকরি, পরে সহকর্মীর সঙ্গে প্রেম, অতঃপর...

প্রবাসী স্বামীর টাকায় পড়াশোনা-চাকরি, পরে সহকর্মীর সঙ্গে প্রেম, অতঃপর...

নির্বাচন অফিসে ঢুকে ঘুসের ৩ লাখ টাকা ফেরত চাইলেন গণঅধিকার পরিষদের নেতা

নির্বাচন অফিসে ঢুকে ঘুসের ৩ লাখ টাকা ফেরত চাইলেন গণঅধিকার পরিষদের নেতা

কুমিল্লা ইবনে সিনায় রোগীদের চরম ভোগান্তি

কুমিল্লা ইবনে সিনায় রোগীদের চরম ভোগান্তি

সরকার কেন সৌরবিদ্যুতে ঝুঁকছে, জানালেন মন্ত্রী

সরকার কেন সৌরবিদ্যুতে ঝুঁকছে, জানালেন মন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম