Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিমান মন্ত্রণালয়ের পর খাদ্যের দায়িত্বে রিতা, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১১:৩০ এএম

বিমান মন্ত্রণালয়ের পর খাদ্যের দায়িত্বে রিতা, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার

আফরোজা খানম রিতা। ফাইল ছবি

Advertisement

মন্ত্রিসভায় দপ্তর রদবদল করা হয়েছে। এর অংশ হিসেবে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আফরোজা খানম রিতাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। গত ২১ আগস্ট প্রকাশিত বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে আফরোজা খানমের নাম উল্লেখ করে বলা হয়েছে, তিনি এতদিন মন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে আসছিলেন। নতুন দায়িত্বে তাকে খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। পূর্বে জারি করা সংশ্লিষ্ট আদেশের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

স্বাধীনতার পর আফরোজা খানম রিতার আগে মানিকগঞ্জ থেকে খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আবদুল হালিম চৌধুরী। তিনি ১৯৮২ সালের ১২ ফেব্রুয়ারি থেকে ২৪ মার্চ পর্যন্ত খাদ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখেন আফরোজা খানম রিতা। মন্ত্রণালয়ের চলমান কর্মকাণ্ড এগিয়ে নেওয়া, দেশের পর্যটন সম্ভাবনা কাজে লাগানো এবং বেসামরিক বিমান পরিবহণ খাতকে আরও গতিশীল করার ক্ষেত্রে তার ভূমিকা নিয়ে ইতিবাচক আলোচনা রয়েছে।

এবার তাকে খাদ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ ও জনসম্পৃক্ত একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। দেশের খাদ্য ব্যবস্থাপনা, সরকারি খাদ্য সংগ্রহ ও সংরক্ষণ, খাদ্যবান্ধব কর্মসূচি এবং সাধারণ মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এ মন্ত্রণালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংশ্লিষ্টদের মতে, একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের পর আরেকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া আফরোজা খানম রিতার ওপর সরকারের আস্থার প্রতিফলন। নতুন দায়িত্বে তিনি পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে খাদ্য মন্ত্রণালয়ের কার্যক্রম আরও গতিশীল করবেন বলে প্রত্যাশা করছেন তারা।

আফরোজা খানম রিতার খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণকে শুধু দফতর পরিবর্তন হিসেবে নয়, তার অভিজ্ঞতা ও দক্ষতাকে নতুন একটি গুরুত্বপূর্ণ খাতে কাজে লাগানোর উদ্যোগ হিসেবেও দেখছেন সংশ্লিষ্টরা। নতুন দায়িত্বে খাদ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা, দক্ষতা ও জনবান্ধব কার্যক্রম আরও জোরদার হবে বলে প্রত্যাশা রয়েছে।

শনিবার বিকালে নবনিযুক্ত খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা পরম করুণাময় আল্লাহর দরবারে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে যুগান্তরকে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমার জন্য যে দায়িত্বকে উপযুক্ত মনে করেছেন, সেই দায়িত্বই আমাকে অর্পণ করেছেন। আমি তার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এর আগে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে তার দিকনির্দেশনা অনুযায়ী নিষ্ঠা, সততা ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করার চেষ্টা করেছি। খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বও একই আন্তরিকতা, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে পালন করব, ইনশাআল্লাহ। দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের কল্যাণে সরকারের লক্ষ্য বাস্তবায়নে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, আফরোজা খানম রিতা মানিকগঞ্জ-৩ আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। এ আসনের সাবেক সংসদ সদস্য ও তার প্রয়াত বাবা হারুনার রশিদ খান মুন্নু ছিলেন সাবেক মন্ত্রী এবং মুন্নু গ্রুপ অব কোম্পানিজের প্রতিষ্ঠাতা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মধ্যরাতে নৌকা বাইচের ঘাটে খাদ্যমন্ত্রী

মধ্যরাতে নৌকা বাইচের ঘাটে খাদ্যমন্ত্রী

শিক্ষার মান যত উন্নত হবে, ততই দেশ এগিয়ে যাবে: খাদ্যমন্ত্রী

শিক্ষার মান যত উন্নত হবে, ততই দেশ এগিয়ে যাবে: খাদ্যমন্ত্রী

তেজগাঁও সিএসডিতে খাদ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, গুদামে দেখলেন চাল-আটার মান

তেজগাঁও সিএসডিতে খাদ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, গুদামে দেখলেন চাল-আটার মান

অন্যায়কে প্রশ্রয় নয়, রুখে দাঁড়াতে হবে: খাদ্যমন্ত্রী

অন্যায়কে প্রশ্রয় নয়, রুখে দাঁড়াতে হবে: খাদ্যমন্ত্রী

আমরা জনগণের সেবক, মানুষ যেন কষ্ট না পায়: খাদ্যমন্ত্রী

মানিকগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমরা জনগণের সেবক, মানুষ যেন কষ্ট না পায়: খাদ্যমন্ত্রী

দুর্যোগ মোকাবিলায় প্রতি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে

খাদ্যমন্ত্রী দুর্যোগ মোকাবিলায় প্রতি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে

আরও পড়ুন

আড়াই বছর পর উৎপাদনে যমুনা সার কারখানা, চাপ নিয়ে শঙ্কা কাটেনি

আড়াই বছর পর উৎপাদনে যমুনা সার কারখানা, চাপ নিয়ে শঙ্কা কাটেনি

বিয়ের প্রলোভনে ধর্ষণের পর ‘মর্মান্তিকভাবে’ হত্যা, আসামির মৃত্যুদণ্ড

বিয়ের প্রলোভনে ধর্ষণের পর ‘মর্মান্তিকভাবে’ হত্যা, আসামির মৃত্যুদণ্ড

নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

মাদক-নারীকাণ্ডে যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

মাদক-নারীকাণ্ডে যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম