এক্সপ্রেস হাইওয়েতে বাসের ধাক্কায় বাইক আরোহী নিহত
Advertisement
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১০:৫৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের অজ্ঞাত বাসের ধাক্কায় সালাউদ্দিন মোল্লা নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও দুইজন।
সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মালিগ্ৰাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
সালাউদ্দিন মোল্লা (২২) ফরিদপুরের নগরকান্দা উপজেলার কুমারদিয়া গ্ৰামের আদম মোল্লার ছেলে।
মোটরসাইকেলে থাকা অপর ২ আরোহী সাব্বির সেক (১৮) ও তামিম হোসেনকে (২৮) গুরুতর আহত অবস্থায় ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের ২ জনের বাড়ি একই এলাকায়।
এ ব্যাপারে শিবচর হাইওয়ে থানার এসআই মামুন জানান, নগরকান্দা থেকে মোটরসাইকেলযোগে তিন বন্ধু এক্সপ্রেসে হাইওয়ের ঢাকাগামী লেনে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগতির অজ্ঞাত একটি গাড়ি তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে আমরা লাশ ও মোটরসাইকেলটি উদ্ধার করি। আইনি কার্যক্রম শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তদন্তসাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
