Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

Advertisement

Icon

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৮:৫৭ এএম

সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

Advertisement

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে আসবাবপত্রের দোকানের একটি ফার্নিচার গায়ের ওপর পড়ে ফাইজা নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশুটির বয়স ১৮ মাস। 

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি তেরা মার্কেটের জুয়েল রোড এলাকাস্থ ‘ভাই ভাই ফার্নিচার’ দোকানে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ফাইজা ওই এলাকার গার্মেন্টস কর্মী ফরহাদ মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানায়, শিশু ফাইজাকে সঙ্গে নিয়ে ওই ফার্নিচারের দোকানে যান তার বাবা ফরহাদ মিয়া। একপর্যায়ে দোকানের কর্মচারীরা কথা বলার জন্য তাকে ডাক দিলে শিশু ফাইজা হামাগুড়ি দিয়ে তাদের দিকে যাওয়ার চেষ্টা করে। এ সময় হঠাৎ একটি ভারি ফার্নিচার শিশুটির ওপর উপড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত শিশুর বাবা ফরহাদ মিয়া কান্না বিজড়িত কণ্ঠে বলেন, মেয়েকে নিয়ে আমি ঐ দোকানে গিয়েছিলাম। দোকানের কর্মচারীর সঙ্গে কথা বলতে যাওয়ার সময় একটু দুরে থাকা মেয়েটি আমার কাছে হামাগুড়ি দিয়ে আসছিল। তখনই একটি ফার্নিচার তার গায়ের ওপর পড়ে। চোখের সামনেই আমার মেয়ে শেষ হয়ে গেল।

ঘটনার পর পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। অসাবধানতাবশত মালামাল রাখার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি এমদাদুল হক বলেন, এ বিষয়ে আমি অবগত নই। তবে এ ব্যাপারে কেউ অভিযোগ দিলে কোন গাফলতি ধরা পড়লে আাইনত যা হয় সে  দিক বিবেচনায় ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম