Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নরসিংদীতে বিশেষ অভিযানে ২৩৭ জন গ্রেফতার

Advertisement

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১০:৪৬ এএম

নরসিংদীতে বিশেষ অভিযানে ২৩৭ জন গ্রেফতার

জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Advertisement

নরসিংদীতে মাদক, অবৈধ অস্ত্র ও চোরাচালানবিরোধী সপ্তাহব্যাপী বিশেষ অভিযান চালিয়ে ২৩৭ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে প্রায় এক কোটি ৮৬ লাখ টাকা মূল্যের বিভিন্ন অবৈধ মালামাল ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকালে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, অভিযানে একটি আমেরিকান তৈরি পিস্তল, একটি এলজি, ১৩ রাউন্ড গুলি, ৮ হাজার ৬৩৩ পিস ইয়াবা, ২৫০ কেজি গাঁজা ও ৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া প্রায় এক কোটি ১০ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি, প্রসাধনীসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

জেলা পুলিশ জানায়, র‌্যাব, এপিবিএন ও আরআরএফের যৌথ সহায়তায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সপ্তাহব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মনোহরদীর কীর্তিবাসদী গ্রামে বাড়িতে ঢুকে এক যুবককে হত্যার ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদ্ঘাটন করে পুলিশ। এ ঘটনায় নিহত যুবকের বাবা আতাউর রহমান মিস্ত্রিকে গ্রেফতার করা হয় এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়াল উদ্ধার করা হয়।

এ ছাড়া শিবপুরের দক্ষিণ কারারচর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে।

অভিযানকালে জেলার গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে এক হাজার ৮৬৬টি যানবাহন তল্লাশি করা হয়। লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৩০১টি মামলা করা হয়েছে। এ সময় ৩৫টি মোটরসাইকেল আটক এবং ৯ লাখ ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সপ্তাহব্যাপী অভিযানে আদালতের ৩০৫টি ওয়ারেন্ট নিষ্পত্তি এবং ৮৮টি নতুন মামলা করা হয়েছে বলেও জানিয়েছে জেলা পুলিশ।

পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক বলেন, এ ধরনের অভিযান সব সময় অব্যাহত থাকবে। নরসিংদী জেলাকে অপরাধমুক্ত রাখার জন্য জেলা পুলিশ সব সময় জনগণের পাশে থাকবে। নরসিংদীকে মাদকমুক্ত গড়ে তোলা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সিএমএম আদালত থেকে দ্বিতীয় দফায় পালাল আসামি

সিএমএম আদালত থেকে দ্বিতীয় দফায় পালাল আসামি

মাদক নিয়ে ধরা পড়ছেন চুনোপুঁটিরা, গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে

মাদক নিয়ে ধরা পড়ছেন চুনোপুঁটিরা, গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে

৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

কেন গ্রেফতার হলেন বাবরি মসজিদের মূল উদ্যোক্তা হুমায়ুন কবির?

কেন গ্রেফতার হলেন বাবরি মসজিদের মূল উদ্যোক্তা হুমায়ুন কবির?

ইনফ্লুয়েন্সার টেইটের ডিভাইসে ১৬৮ আপত্তিকর ছবি-ভিডিও, আদালতে নতুন তথ্য

ইনফ্লুয়েন্সার টেইটের ডিভাইসে ১৬৮ আপত্তিকর ছবি-ভিডিও, আদালতে নতুন তথ্য

দুই হাত নেই, পা দিয়ে ব্ল্যাকবোর্ডে লেখেন শিক্ষক দুঃখু মিয়া

দুই হাত নেই, পা দিয়ে ব্ল্যাকবোর্ডে লেখেন শিক্ষক দুঃখু মিয়া

আরও পড়ুন

তদবির ঠেকাতে লটারিতে ঢাকার ৭ ভূমি অফিসে বদলি

তদবির ঠেকাতে লটারিতে ঢাকার ৭ ভূমি অফিসে বদলি

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন

ইলিয়াসের পর একই থানার এএসআই অতনুর ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল

ইলিয়াসের পর একই থানার এএসআই অতনুর ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল

প্রেমিকাকে হত্যার পর আগুন, প্রেমিকের মৃত্যুদণ্ড

প্রেমিকাকে হত্যার পর আগুন, প্রেমিকের মৃত্যুদণ্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম