Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ, মূলহোতা গ্রেফতার

Advertisement

Icon

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৯:২৪ পিএম

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ, মূলহোতা গ্রেফতার

গ্রেফতার সংঘবদ্ধ ধর্ষণের মূলহোতা জিসান (২৬)। ছবি: যুগান্তর

Advertisement

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলায় ডাকাতি ও মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম মূলহোতা জিসানকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে। 

শুক্রবার (২৮ আগস্ট) বিকালে কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় অভিযান চালিয়ে জিসানকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার জিসান পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ডলনী ঘোনা সিকদারপাড়া এলাকার মৃত জালাল আহমদের ছেলে। 

পুলিশ সূত্র জানায়, জিসানকে গ্রেফতারে পরিচালিত অভিযানে মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ৮-১০ সদস্যের একটি দল অভিযানে অংশ নেয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জিসান পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে তিনি একটি খালে ঝাঁপ দেন। পরে পুলিশ সদস্যরা খালে সাঁতার কেটে তাকে আটক করতে সক্ষম হন। 

মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ মাসুদ বলেন, পূর্ব বড় ভেওলায় সাম্প্রতিক সময়ে হওয়া তিনটি ডাকাতির মামলার আসামি জিসান। তাকে গ্রেফতারে অভিযান চালিয়ে সফল হয়েছে পুলিশ। 

পুলিশ জানিয়েছে, পূর্ব বড় ভেওলায় ডাকাতি ও ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় জিসানসহ এ পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে মামলার আরও কয়েকজন আসামি এখনো পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। 

ভুক্তভোগী পরিবারের সদস্য সাইদুল ইসলাম মারুফ বলেন, জিসানসহ সাতজন আসামি গ্রেফতার হওয়ায় আমরা স্বরাষ্ট্রমন্ত্রী, কক্সবাজারের পুলিশ সুপার, চকরিয়া সার্কেল ও চকরিয়া থানার ওসিসহ অভিযানে সরাসরি জড়িত সব পুলিশ সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাই। এখনো যেসব আসামি গ্রেফতার হয়নি, তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। দ্রুত বিচার শেষে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। 

তিনি বলেন, আসামিদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের হুমকি পাওয়ার অভিযোগ রয়েছে। এ কারণে ভুক্তভোগী পরিবার ও স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যও পুলিশের প্রতি দাবি জানান তিনি।  

ভুক্তভোগী পরিবারের দাবি, এ ঘটনায় জড়িত সব আসামিকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। 

চকরিয়া থানার ওসি আরিফুর রহমান বলেন, পূর্ব বড় ভেওলায় ডাকাতি ও ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার মূলহোতাসহ এ পর্যন্ত সাত আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

উল্লেখ্য, গত ৮ জুন পূর্ব বড় ভেওলা এলাকায় ১০-১২ জনের ডাকাত দল গ্রিল কেটে বাড়িতে ঢুকে মালামাল লুট ও মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ করে পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে পুলিশ। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছিল, জানা গেল কারণ

টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছিল, জানা গেল কারণ

কেউই জানতেন না সাঁতার, তবু নামেন সাগরে

হিমছড়িতে আরও ২ বন্ধুর লাশ উদ্ধার কেউই জানতেন না সাঁতার, তবু নামেন সাগরে

উত্তরায় ‘দে লাড়া’ গ্রুপের হোতা পিচ্চি সানি গ্রেফতার

যুগান্তরে সংবাদ প্রকাশের পর উত্তরায় ‘দে লাড়া’ গ্রুপের হোতা পিচ্চি সানি গ্রেফতার

রায়পুরে আ.লীগ নেতা গ্রেফতার

রায়পুরে আ.লীগ নেতা গ্রেফতার

এজেআর কুরিয়ারে লুটপাটের ঘটনায় গ্রেফতার ৫

এজেআর কুরিয়ারে লুটপাটের ঘটনায় গ্রেফতার ৫

বাবার চিকিৎসার সাহায্য চাইতে গিয়ে নিপীড়নের শিকার কিশোরী

বাবার চিকিৎসার সাহায্য চাইতে গিয়ে নিপীড়নের শিকার কিশোরী

আরও পড়ুন

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

নামাজ পড়া নিয়ে বিরোধ, ভেঙে ফেলা হলো পুরাতন মসজিদ

নামাজ পড়া নিয়ে বিরোধ, ভেঙে ফেলা হলো পুরাতন মসজিদ

দুর্গাপূজার মেলায় গিয়ে অতিরিক্ত মদ্যপান, ২ জনের মৃত্যু

দুর্গাপূজার মেলায় গিয়ে অতিরিক্ত মদ্যপান, ২ জনের মৃত্যু

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম