Logo
Logo
×

Advertisement

সারাদেশ

১১২ বছরের ঐতিহ্যবাহী রুপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ এএম

১১২ বছরের ঐতিহ্যবাহী রুপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

Advertisement

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১১২ বছরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রুপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘আরবিসি স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর প্রতিষ্ঠাতা কমিটি গঠন করা হয়েছে। কাজী মাফুজুল হক বাবলুর সভাপতিত্বে রাজধানীর উত্তরার ফাউন্ডারস ক্লাবে সংগঠনটির সাধারণ সভায় দুই বছরের জন্য সাইফুর রহমানকে সভাপতি ও মাহমুদুল ইসলাম মিলটনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়।

সভায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শৃঙ্খলা, পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

নতুন কমিটিতে মিয়া লুৎফর রহমানকে প্রধান উপদেষ্টা এবং প্রভাস চন্দ্র বিশ্বাস, নওশের আলী, কাজী মাফুজুল হক বাবলু, শাজাহান ফকির, নিরুল মিয়া, দেবদুলাল চক্রবর্তী, তৌহিদুল ইসলাম লিপন, বদরুল ইসলাম, মো. সেলিম হোসেন নিলু, আবু তালেব মোল্লা, মিয়া নাসির, পারভেজ খসরু ডুপ্লু ও এমদাদুল হক মিলনকে উপদেষ্টা করা হয়েছে।

পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পেয়েছেন কমল সাহা, কাজী হাফিজ, হাফিজুর রহমান মোল্লা ও মোস্তাফিজুর রহমান।

কমিটির সভাপতি হয়েছেন সাইফুর রহমান। সিনিয়র সহসভাপতি শেখ শাজাহান এবং সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নজরুল ইসলাম, মিয়া মাসুদ ও আসাদুজ্জামান। সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম মিলটন এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন খন্দকার নাসিরউদ্দিন ও খন্দকার সাজ্জাদ।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, সহসাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম মৃধা, সহঅর্থ সম্পাদক বিষ্ণু সাহা, দপ্তর সম্পাদক মাহমুদুল ইসলাম মিলটন (অতিরিক্ত দায়িত্ব), প্রচার ও প্রকাশনা সম্পাদক নাহিদ হাসান, শিক্ষা ও ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক জাহিদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক তৌহিদ আলম মিন্টু (সহসভাপতি মর্যাদা), অনুষ্ঠান ও পুনর্মিলনী সম্পাদক রোমানুজ্জামান রোমান, তথ্য ও আইটি সম্পাদক মাহাবুবুর রহমান মিয়া, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক রবিউল সিকদার এবং নারী বিষয়ক সম্পাদক নিলুফা ইয়াসমিন নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ফারুক হোসেন, বদিউজ্জামান বাবু, ছিদ্দিক ফকির, বাবুল আহমেদ, শের আলম, আবুল কালাম পিপুল, আরমান খান মঞ্জুর, মিরন মৃধা, গোলাম কুদ্দুছ জিতু, মোয়াজ্জেম সিকদার, কামরুল ফকির, তৈয়বুর রহমান, ইমরান মোল্লা ও মঞ্জুরুল ইসলাম।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১১

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১১

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

ট্রেনের ধাক্কায় স্বপ্ন থেমে গেল ফরহাদের

ট্রেনের ধাক্কায় স্বপ্ন থেমে গেল ফরহাদের

ভাঙ্গায় প্রতিমা বিসর্জন নিয়ে সংঘর্ষ, আহত ১০

ভাঙ্গায় প্রতিমা বিসর্জন নিয়ে সংঘর্ষ, আহত ১০

হানিট্র্যাপে ফেলে ব্যবসায়ীকে মারধর, আটকে রাখার অভিযোগ

হানিট্র্যাপে ফেলে ব্যবসায়ীকে মারধর, আটকে রাখার অভিযোগ

দুই ‘জিনের বাদশা’ গ্রেফতার

দুই ‘জিনের বাদশা’ গ্রেফতার

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম