Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হাটহাজারীতে রিকশা গ্যারেজে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা

Advertisement

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ এএম

হাটহাজারীতে রিকশা গ্যারেজে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা

ছবি: সংগৃহীত

Advertisement

সিএনজিচালিত অটোরিকশার গ্যারেজ মালিক দেশের বাইরে থাকার সুযোগে দীর্ঘদিন গ্যারেজটি পরিচালনা করতেন মেকানিক ওসমান। গ্যারেজটি পরিচালনার আড়ালে সেখানে তিনি তৈরি করতেন অস্ত্র। তার তৈরি এসব অস্ত্র চিহ্নিত সন্ত্রাসীদের কাছে বিক্রি করতেন রাজমিস্ত্রি জামাল এবং অটোরিকশাচালক কবির।

সোমবার রাতে হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় পুলিশের সাঁড়াশি অভিযানে দুজনকে গ্রেফতারের পর চাঞ্চল্যকর তথ্য ওঠে আসে বলে জানান চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ। 

গ্রেফতার দুজন হলেন- মির্জাপুর ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের জামাল হোসেন প্রকাশ জামাল মিস্ত্রি (৪৪) ও  কবির (৪৭)। দুজনেরই বাড়ি হাটহাজারী উপজেলায়। জামাল পেশায় রাজমিস্ত্রি এবং কবির অটোরিকশাচালক। তবে দুজনই আড়ালে অস্ত্র বিক্রি করে আসছেন বলে জানিয়েছে পুলিশ।  

এ সময় তাদের হেফাজত থেকে একটি অত্যাধুনিক পেনগান, ৪টি দেশীয় পিস্তল, ১৮টি পেনগানের গুলি ও দুটি পিস্তলের বুলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় পলাতক ওসমানসহ সংশ্লিষ্ট অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অবৈধ অস্ত্রের বিস্তার রোধ এবং অস্ত্রের উৎস নির্মূলে চট্টগ্রাম জেলা পুলিশের অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

থানার অস্ত্রাগার থেকে পিস্তল-ম্যাগাজিন উধাও...

থানার অস্ত্রাগার থেকে পিস্তল-ম্যাগাজিন উধাও...

মিসর-কুয়েত-আমিরাতকে ২ বিলিয়ন ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র

মিসর-কুয়েত-আমিরাতকে ২ বিলিয়ন ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র

ইয়েমেনে ৪ উড়োজাহাজভর্তি অস্ত্র পাঠাল পাকিস্তান

ইয়েমেনে ৪ উড়োজাহাজভর্তি অস্ত্র পাঠাল পাকিস্তান

ইসরাইলের অস্ত্র রপ্তানি বেড়েছে ১৩০ শতাংশ, বড় ক্রেতা আমিরাত

ইসরাইলের অস্ত্র রপ্তানি বেড়েছে ১৩০ শতাংশ, বড় ক্রেতা আমিরাত

অস্ত্রোপচারে ব্যবহৃত অ্যানেস্থেশিয়ার রহস্য কী?

অস্ত্রোপচারে ব্যবহৃত অ্যানেস্থেশিয়ার রহস্য কী?

সৌদি আরবের কাছে এফ-৩৫ বিক্রি, মার্কিন পরিকল্পনা ঘিরে যত বিতর্ক

সৌদি আরবের কাছে এফ-৩৫ বিক্রি, মার্কিন পরিকল্পনা ঘিরে যত বিতর্ক

আরও পড়ুন

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেফতার

আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ দুই পুলিশ সদস্য গ্রেফতার

আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ দুই পুলিশ সদস্য গ্রেফতার

নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৫ শিশু আহত, আইসিইউতে ভর্তি এক

নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৫ শিশু আহত, আইসিইউতে ভর্তি এক

ডান পাশে বালুচোর-বাম পাশে মামলাবাজ নিয়ে রাজনীতি করতে চাই না: রুমিন ফারহানা

ডান পাশে বালুচোর-বাম পাশে মামলাবাজ নিয়ে রাজনীতি করতে চাই না: রুমিন ফারহানা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম