Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মুখোমুখি সংঘর্ষে ট্রাক উল্টে গেল সড়কে, বাস পড়ল পুকুরে

Advertisement

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পিএম

মুখোমুখি সংঘর্ষে ট্রাক উল্টে গেল সড়কে, বাস পড়ল পুকুরে

মুখোমুখি সংঘর্ষে ট্রাক উল্টে গেল সড়কে, বাস পড়ল পুকুরে

Advertisement

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের নগরকান্দায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাস ও সারবোঝাই ট্রাকের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর যাত্রীবাহী বাসটি মহাসড়কের পাশের পুকুরে পড়ে যায় এবং সারবোঝাই ট্রাকটি সড়কের উপর উল্টে যায়।

বুধবার বেলা ১১টার দিকে নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া স্ট্যান্ডের প্রায় ২শ গজ পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে বাস ও ট্রাকে থাকা আহত ব্যক্তিদের উদ্ধার করেন। পরে আহতদের চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে ফরিদপুর থেকে ঢাকাগামী জে আর পরিবহণের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সারবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। মুখোমুখি সংঘর্ষে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়ে এটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের পুকুরে গিয়ে পড়ে। বাসটির কিছু অংশ পানিতে তলিয়ে যায়। এতে বাসের যাত্রী, চালক, হেলপারসহ বেশ কয়েকজন আহত হন। একই সময়ে ট্রাকটি সড়কের মাঝখানে উল্টে গিয়ে ট্রাকের চালক, হেলপারসহ আরও কয়েকজন আহত হন।

এদিকে দুর্ঘটনার কারণে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের ওই অংশে যানবাহন চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। সড়কের উপর ট্রাক উল্টে থাকায় উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরানোর উদ্যোগ নেয়। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়। আহতদের হাসপাতালে পাঠানোর পাশাপাশি দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক উদ্ধারের কাজ করা হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১১

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১১

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

ট্রেনের ধাক্কায় স্বপ্ন থেমে গেল ফরহাদের

ট্রেনের ধাক্কায় স্বপ্ন থেমে গেল ফরহাদের

ভাঙ্গায় প্রতিমা বিসর্জন নিয়ে সংঘর্ষ, আহত ১০

ভাঙ্গায় প্রতিমা বিসর্জন নিয়ে সংঘর্ষ, আহত ১০

হানিট্র্যাপে ফেলে ব্যবসায়ীকে মারধর, আটকে রাখার অভিযোগ

হানিট্র্যাপে ফেলে ব্যবসায়ীকে মারধর, আটকে রাখার অভিযোগ

দুই ‘জিনের বাদশা’ গ্রেফতার

দুই ‘জিনের বাদশা’ গ্রেফতার

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম