Logo
Logo
×
   

সারাদেশ

শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের লোক পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পিএম

শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের লোক পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি

ফাইল ছবি

চট্টগ্রামে এবার এক ব্যবসায়ীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে হুমকি-ধমকি দিয়েছে বড় সাজ্জাদের অনুসারীরা। এ ঘটনায় ওই ব্যবসায়ীর স্ত্রী মাহফুজা খানম রুনা নগরীর বায়েজিদ বোস্তামী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

তিনি বলেছেন, বেশ কয়েক দিন ধরে একাধিক নম্বর থেকে তার স্বামীর মোবাইলে ফোন করে চাঁদা দাবি করা হচ্ছে। চাঁদা না দিলে তাদের ক্ষতি করবে এবং তাদের সার্বক্ষণিক নজরে রাখা হচ্ছে বলেও হুমকি দেওয়া হচ্ছে।

মাহফুজা খানমের স্বামীর নাম মাকসুদুর রহমান। তিনি বায়েজিদ বোস্তামী থানাধীন মোজাফফর নগরের বাসিন্দা এবং মোজাফফর চৌধুরীর ওয়ারিশ। 

জিডিতে বলা হয়- বড় সাজ্জাদ ও ডেভিড ইমনের লোক পরিচয় দিয়ে আমাদের কাছে চাঁদা দাবি করা হচ্ছে। টাকা না দিলে আমাদের ক্ষতি করবে এবং আমার ছেলে-মেয়েকে তুলে নিয়ে যাবে বলে হুমকি দেওয়া হয়।  

সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ বোস্তামী থানার পরিদর্শক মোস্তফা কামাল জানান,  ডেভিড ইমন ও সাজ্জাদের লোক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে থানায় একটি জিডি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম