কুমিল্লায় আ.লীগ নেতা সাজ্জাদ চেয়ারম্যান গ্রেফতার
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পিএম
গ্রেফতার আ.লীগ নেতা সাজ্জাদ চেয়ারম্যান। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও দক্ষিণ জেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর ধর্মসাগরের পশ্চিমপাড়ের চেয়ারম্যান গলির নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সন্ধ্যা ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার।
পুলিশ জানায়, চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় আসামি সাজ্জাদ হোসেন স্বপন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে প্রচার-প্রচারণায়ও সক্রিয় হয়ে ওঠেন তিনি। এর আগে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে তিনি পরাজিত হন।
ওসি তৌহিদুল আনোয়ার বলেন, সাজ্জাদ হোসেন স্বপনকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। তিনি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা রয়েছে। এছাড়া অন্য কোনো থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে কিনা, সেই বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। আইনানুগ প্রক্রিয়া শেষে শনিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

-6a9adf0d882d3.jpg)