Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সৈকতে ভেসে এলো ৬ ফুটের মৃত ডলফিন

Advertisement

Icon

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পিএম

সৈকতে ভেসে এলো ৬ ফুটের মৃত ডলফিন

জোয়ারের পানিতে ভেসে এসেছে প্রায় ৬ ফুট লম্বা একটি মৃত বোতলনোজ ডলফিন।

Advertisement

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের পূর্ব পাশে চর গঙ্গামতি এলাকায় জোয়ারের পানিতে ভেসে এসেছে প্রায় ৬ ফুট লম্বা একটি মৃত বোতলনোজ ডলফিন। 

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা মৃত ডলফিনটি দেখতে পেয়ে বন বিভাগ ও পরিবেশবাদী সংগঠনের সদস্যদের খবর দেন।

খবর পেয়ে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন, ডলফিন রক্ষা কমিটি, বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন ও বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মৃত ডলফিনটি উদ্ধার করেন। এ সময় ডলফিনটির শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন এবং লেজে দড়ি বাঁধা অবস্থায় পাওয়া যায়। দীর্ঘ সময় পানিতে থাকায় শরীরের অধিকাংশ চামড়া উঠে গেছে বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।    

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু বলেন, মৃত সামুদ্রিক প্রাণীর শরীরে প্রায়ই জালের অংশ বা দড়ি পাওয়া যায়, যা উদ্বেগজনক। পচন ধরায় জনস্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি বিবেচনায় ডলফিনটি নির্ধারিত স্থানে মাটিচাপা দেওয়া হয়েছে।

বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের সহসাংগঠনিক সম্পাদক কেএম বাচ্চু জানান, উদ্ধার হওয়া ডলফিনটি একটি পুরুষ বোতলনোজ ডলফিন। কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত কুয়াকাটা উপকূলে ১৬টি মৃত ডলফিন ভেসে এসেছে।

মহিপুর রেঞ্জের বন কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, মৃত ডলফিনটি বালুচাপা দিয়ে সংরক্ষণ করা হয়েছে। মৃত ডলফিন বা কচ্ছপের খবর পেলে বন বিভাগ দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাথায় গাছের ডাল পড়ে বিএনপি নেতার মৃত্যু

মাথায় গাছের ডাল পড়ে বিএনপি নেতার মৃত্যু

তরমুজের জমি মাপতে গিয়ে সংঘর্ষ, আহত ১২

তরমুজের জমি মাপতে গিয়ে সংঘর্ষ, আহত ১২

ছয় লাখ পর্যটকের জন্য প্রস্তুত হচ্ছে কুয়াকাটা

নয় বছর পর কার্নিভ্যাল ছয় লাখ পর্যটকের জন্য প্রস্তুত হচ্ছে কুয়াকাটা

কুয়াকাটার তিন শতাধিক হোটেলে অগ্নিনিরাপত্তার বেহাল দশা, ছাড়পত্র আছে একটির!

কুয়াকাটার তিন শতাধিক হোটেলে অগ্নিনিরাপত্তার বেহাল দশা, ছাড়পত্র আছে একটির!

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

বাবার পাশ থেকে ১০ মাসের শিশু গায়েব, খালু গ্রেফতার

বাবার পাশ থেকে ১০ মাসের শিশু গায়েব, খালু গ্রেফতার

আরও পড়ুন

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম