Logo
Logo
×
   

সারাদেশ

জামায়াত নেতার ঘের থেকে মাছ লুটের অভিযোগ

Icon

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পিএম

জামায়াত নেতার ঘের থেকে মাছ লুটের অভিযোগ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মো. রুহুল আমিন ডালিম নামে এক জামায়াত নেতার মাছের ঘেরে জাল ফেলে মাছ লুট করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে রোববার দুপুরে কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন ওই জামায়াত নেতা।

শনিবার রাতে চরফকিরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে চর কচ্ছপিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মো. রুহুল আলিম ডালিম চর ফকিরা ৮নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি।

অভিযোগে মো. রুহুল আমিন ডালিম বলেন, আমি দীর্ঘদিন ধরে ঘেরে মাছ চাষ করে আসছি। শনিবার রাতে জাল ফেলে আমার ঘের থেকে প্রায় দেড় লাখ টাকার মাছ নিয়ে যায় দুর্বৃত্তরা। এর আগেও দুর্বৃত্তরা আমার ঘের থেকে মাছ লুট করেছে। এভাবে চলতে থাকলে আমাদের পথে বসে যেতে হবে।

কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। এ ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম