Logo
Logo
×
   

সারাদেশ

গোসাইরহাটে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

Icon

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পিএম

গোসাইরহাটে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

গ্রেফতার আশিকুর রহমান জয়। ছবি: যুগান্তর

শরীয়তপুরের গোসাইরহাটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আশিকুর রহমান জয়কে (৩১) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। এ ঘটনায় আটজনের নাম উল্লেখসহ আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। 

গ্রেফতার আশিকুর রহমান জয় উপজেলার ধীপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ও গোসাইরহাট উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ধীপুর গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

মামলা সূত্রে জানা গেছে, গত ১৬ জুন বিকাল সোয়া ৪টায় উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের চরমাইজারী গ্রাম এলাকায় নিষিদ্ধ সংগঠনের ২৫ থেকে ৩০ জন নেতাকর্মীরা মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করে এবং তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। 

গোসাইরহাট থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে। সাঁড়াশি অভিযান চালিয়ে আশিককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম