Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সাপের কামড়ে যুবকের মৃত্যু

‘সময়মতো চিকিৎসা দিলে আমার ছেলেটা বাঁচত’

Advertisement

Icon

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পিএম

‘সময়মতো চিকিৎসা দিলে আমার ছেলেটা বাঁচত’

Advertisement

নবীনগরে সাপের কামড়ে উজ্জল মিয়া (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় শ্রীরামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তালতলা মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।

মৃত উজ্জল ওই এলাকার মৃত এহসান মিয়ার ছেলে। তিনি দুই সন্তানের জনক, স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা।

জানা যায়, সোমবার সন্ধ্যায় উজ্জল মিয়াকে সাপে কামড় দেয়। তাকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ভৈরবে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিরুদ্ধে চরম অবহেলা ও সময়ক্ষেপণের অভিযোগ তুলেছেন নিহতের স্বজনরা।

উজ্জলের মা আম্বিয়া বেগম আহাজারি করে বলেন, ‘হাসপাতালে নিয়ে আমার ছেলের সঠিক চিকিৎসা করা হয়নি। উল্টো ডাবের পানি খাওয়ানোর পর থেকেই ওর শরীরে তীব্র জ্বালাপোড়া শুরু হয়। সময়মতো উন্নত চিকিৎসা দিলে হয়তো আমার ছেলে বেঁচে থাকত। ওর দুই অবুঝ সন্তান আর স্ত্রীর গর্ভে অনাগত আরেক সন্তান রেখে ছেলেটা চলে গেল। এখন এই পরিবার কীভাবে বাঁচবে?’

স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোসলিমা সাঈদিয়া বলেন, স্বজনদের ইচ্ছাতেই রোগীকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছিল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিনা টিকিটে ট্রেন ভ্রমণে বাধা, স্টেশন মাস্টারসহ ২ জনকে মারধর

বিনা টিকিটে ট্রেন ভ্রমণে বাধা, স্টেশন মাস্টারসহ ২ জনকে মারধর

কসবা স্টেশনে মহানগর প্রভাতীর যাত্রাবিরতি চালু, ফুল দিয়ে বরণ

কসবা স্টেশনে মহানগর প্রভাতীর যাত্রাবিরতি চালু, ফুল দিয়ে বরণ

এক টিকিটে ১০-১২ যাত্রী, যুবকের কারাদণ্ড

এক টিকিটে ১০-১২ যাত্রী, যুবকের কারাদণ্ড

ছাত্রলীগ সদস্য টিটু গ্রেফতার

ছাত্রলীগ সদস্য টিটু গ্রেফতার

বিএনপির সমালোচনা করে যা বললেন মামুনুল হক

বিএনপির সমালোচনা করে যা বললেন মামুনুল হক

২৯ কেজি ৯০০ গ্রাম ওজনের পার্শেল ডাকঘরে এসে হয়ে গেল ১৯ কেজি!

২৯ কেজি ৯০০ গ্রাম ওজনের পার্শেল ডাকঘরে এসে হয়ে গেল ১৯ কেজি!

আরও পড়ুন

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম