‘সারের কোনো কমতি নেই, সিন্ডিকেটে কৃত্রিম সংকট’
Advertisement
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
গোপালগঞ্জ জেলায় সারের কোনো সংকট নেই। এছাড়া কেউ যাতে কোনো কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সেই ব্যাপারে তদারকি জোরদার করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলায় সারের চাহিদা রয়েছে যথাক্রমে- ইউরিয়া ৪০ হাজার ১৩৮ মেট্রিক টন, টিএসপি ১০ হাজার ২০৩ মেট্রিক টন, ডিএপি ২৩ হাজার ৯৪৬ মেট্রিক টন ও এমওপি ৯ হাজার ৯৬২ মেট্রিক টন।
বর্তমানে মজুত আছে, ইউরিয়া ৯৯১ মেট্রিক টন, টিএসপি ৪০৭ মেট্রিক টন, ডিএপি ৪৪২ মেট্রিক টন ও এমওপি ৩৯৮ মেট্রিক টন।
জেলায় বিসিআইসি ও বিএডিসির মোট ডিলার আছেন ১২৬ জন।
গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মামুনুর বলেন, গোপালগঞ্জে সারের কোনো সংকট নেই। সিন্ডিকেশন করে কৃত্রিম সংকট সৃষ্টি করার কোনো সুযোগ নেই। আমরা সবসময় ডিলারদের মনিটরিং করছি। কৃষকদের সঙ্গেও আমাদের সবসময় যোগাযোগ রয়েছে।
তিনি আরও বলেন, সার নিয়ে কেউ কোনো সংকট সৃষ্টির চক্রান্ত করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
