ধামইরহাট শাখা বিএনপির সভাপতির ইন্তেকাল
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পিএম
এমএ ওয়াদুদ। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধামইরহাট শাখার সভাপতি ও উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি এমএ ওয়াদুদ (৬১) বুধবার সকালে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি) হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বৃহস্পতিবার বেলা ১১টায় ধামইরহাটের রাঙামাটি গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু ও সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন শোক প্রকাশ করেছেন।
