Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

হবিগঞ্জে আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার

Advertisement

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পিএম

হবিগঞ্জে আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ফাইল ছবি

Advertisement

হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাংগঠনিক সম্পাদক ও রাজিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল করিম দুলালকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় সদর উপজেলার উচাইল বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। 

সদর মডেল থানার ওসি কর্মকর্তা মো. জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসবিরোধী মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিকাল পৌনে ৫টায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বদরুল করিম দুলাল সদর উপজেলার শংকরপাশা গ্রামের বাসিন্দা মৃত জিতু মিয়া মাস্টারের ছেলে। তিনি সদর উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাংগঠনিক সম্পাদক এবং রাজিউড়া ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান। বিগত স্থানীয় সরকার নির্বাচনে তিনি দলীয় মনোনয়নে চেয়ারম্যান নির্বাচিত হন।  

তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে সদর মডেল থানায় মামলা রয়েছে। এর প্রেক্ষিতে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সম্প্রতি তিনি আবারও এলাকায় এসে প্রকাশ্যে ঘোরাফেরা করেন। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার দুপুরে উচাইল বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম