Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাংবাদিক কাজী আশরাফের

Advertisement

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পিএম

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাংবাদিক কাজী আশরাফের

নিহত সাংবাদিক কাজী আশরাফ। ছবি: সংগৃহীত

Advertisement

ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে ধাক্কা লেগে কাজী আশরাফ (৪৫) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা মাহমুদুল হাসান অনিক নামে এক আরোহী আহত হয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মনসুরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাজী আশরাফ নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর গ্রামের কাজী শামসুর রহমানের ছেলে। তিনি এশিয়ান টেলিভিশনের লোহাগড়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের মেয়ের জামাই সনি চৌধুরী বলেন, রোববার সকালে আমার শ্বশুর কাজী আশরাফ ও মাহমুদুল হাসান অনিক ব্যক্তিগত কাজে লোহাগড়া থেকে মোটরসাইকেলে করে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন। পথে ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। 

এ সময় খুলনাগামী দোলা পরিবহণের একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে কাজী আশরাফ ও তার বন্ধু মাহমুদুল হাসান গুরুতর আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কাজী আশরাফের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তিনি মারা যান। 

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক সোহেল রানা জানান, সকালে খুলনা-ঢাকা মহাসড়কের মনসুরাবাদ এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন আহত হন। পরে তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়, পরে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফরিদপুরে কোটি টাকার মূর্তি উদ্ধার, গ্রেফতার ৪

ফরিদপুরে কোটি টাকার মূর্তি উদ্ধার, গ্রেফতার ৪

১৭ বছরের কিশোরের জামিনে অধিকতর শুনানি ৪ অক্টোবর

গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত ১৭ বছরের কিশোরের জামিনে অধিকতর শুনানি ৪ অক্টোবর

দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭

ফের উত্তপ্ত মণিপুর, গুলিতে আরও ২ নাগা বেসামরিক নিহত

ফের উত্তপ্ত মণিপুর, গুলিতে আরও ২ নাগা বেসামরিক নিহত

রাশিয়া-ইউক্রেনের পালটাপালটি হামলায় নিহত ১৬

রাশিয়া-ইউক্রেনের পালটাপালটি হামলায় নিহত ১৬

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

আরও পড়ুন

‘২ কোটি দেন, সব সই করে দেব’, পিডিবির নির্বাহী প্রকৌশলীর ভিডিও ভাইরাল

‘২ কোটি দেন, সব সই করে দেব’, পিডিবির নির্বাহী প্রকৌশলীর ভিডিও ভাইরাল

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না

যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম