Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে ধাওয়া-পালটাধাওয়া, পুলিশের গুলি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পিএম

আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে ধাওয়া-পালটাধাওয়া, পুলিশের গুলি

Advertisement

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পালটাধাওয়া ইটপাটকেল নিক্ষেপ ও গোলাগুলি হয়েছে। ডাকাতদের নিবৃত্ত করতে পুলিশ শটগান থেকে ৪  রাউন্ড গুলি ছোড়ে।

রোববার ভোরে উপজেলার আড়াইহাজার-বিশনন্দী সড়কের জালাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুখলেসুর রহমান জানান, জালাকান্দি এলাকায় একদল ডাকাত সড়কে গাছ ফেলে ব্যারিকেড তৈরি করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পাশেই  টহলরত এসআই হুমায়ুন ও তিনজন কনস্টেবল ঘটনাস্থলে গেলে ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে পুলিশ শটগান থেকে ৪ রাউন্ড গুলি ছোড়ে। পরে ডাকাতেরা পালিয়ে যায়।

আড়াইহাজার থানার ওসি মো. সাবজেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাত দলের সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

পুলিশ জানায়, এর আগে একই এলাকা থেকে একটি প্রাইভেটকার ছিনতাইয়ের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা পর উপজেলার মোল্লারচর এলাকা থেকে প্রাইভেটকারটি উদ্ধার করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বোনকে খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার শিশু, অবস্থা আশঙ্কাজনক

বোনকে খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার শিশু, অবস্থা আশঙ্কাজনক

পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত

পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত

ভাড়া নিয়ে শ্রমিক-ঠিকাদার দ্বন্দ্ব, পাঁচ দিন ধরে বন্ধ খাদ্যশস্য পরিবহণ

ভাড়া নিয়ে শ্রমিক-ঠিকাদার দ্বন্দ্ব, পাঁচ দিন ধরে বন্ধ খাদ্যশস্য পরিবহণ

রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নারায়ণগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ফতুল্লায় মধ্যরাতে দুই শিশুর কাণ্ড!

ফতুল্লায় মধ্যরাতে দুই শিশুর কাণ্ড!

আরও পড়ুন

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

ঝুঁকিতে প্রাণ-প্রকৃতি: পর্ব-১ তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম